খেলাধুলা

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা

নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে সাফজয়ীদের উপহার যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই:
আরও পড়ুন
সরকারি চাকরিতে ‘দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে’

সরকারি চাকরিতে ‘দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে’

যুব ক্রীড়া মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি ক্ষেত্রে আগামী দুই বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শুক্রবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানবজীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল এবং মানবসম্পদের শ্রেষ্ঠ অংশ যুবসমাজ। ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে এ যুবশক্তি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অন্তর্বর্তী সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কর্মপ্রত্যাশী যুবকদের মানবসম্পদে উপযোগী করে গড়ে তুলছে। এরপর জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন উপদেষ্টা। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও তিনজন শ্রেষ্ঠ যুব সংগঠককে:
আরও পড়ুন
ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

ব্যাটিং ব্যর্থতা যেন কিছুতেই কাটাতে পারছে না বাংলাদেশ দল। বড়দের মতো ছোটদের অবস্থাও একই রকম। আর এই ব্যাটিং ব্যর্থতার কারণেই এবার ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ১৬২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরেছে ১৯ রানে। আর তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জায়গা হয়নি সেমিফাইনালেও। অথচ, ফাইনালের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ছেড়েছিল অধিনায়ক আকবর আলির দল। ম্যাচটিতে নাটকীয়তা হয়েছে ১৮তম ওভারে। লংকান পেসার এহসান মালিঙ্গার প্রথম বলে স্ট্রাইকে থাকা আবু হায়দার রনি ছয় হাঁকালেও, সেটিকে ডেড বল ঘোষণা করেন আম্পায়ার। যা নিয়ে বেশ কিছুক্ষণ আপত্তি জানায় বাংলাদেশ দল।:
আরও পড়ুন
টেস্টে ৬ হাজারের কীর্তি মুশফিকের

টেস্টে ৬ হাজারের কীর্তি মুশফিকের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রান করার কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৩১ রানের হার না মানা ইনিংস খেলেছেন মুশফিক। ওই ইনিংস খেলার পথে ৬ হাজার রান হয়েছে তার। মুশফিক ৬ হাজার থেকে ৩৯ রান দূরে থেকে মিরপুর টেস্ট শুরু করেন। প্রথম ইনিংসে তিনি মাত্র ১১ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে তার ৬ হাজারের ক্লাবে ঢুকতে ২৮ রান দরকার ছিল। আলো স্বল্পতায় দিন শেষ হওয়ার আগে ওই মাইলফলক স্পর্শ করে ফেলেন তিনি। আন্তর্জাতিক টেস্টে ৬ হাজার রান কতে ৯৩ টেস্ট খেলেছেন তিনি। ৩৮ গড়ে ১১টি সেঞ্চুরি, তিনটি ডাবল সেঞ্চুরি:
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে গত ১৬ অক্টোবর ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের প্রথম এবং মিরপুর টেস্ট মাঠে নেমেছে দুই দল। সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়ে ১০৫তম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। তিন স্পিনার ও একজন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ তাদের জায়গা ধরে রেখেছেন। প্রায় এক বছর পর সুযোগ পেয়েছেন নাঈম হাসান। গত বছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। একমাত্র পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম,:
আরও পড়ুন
ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপ। ২১তম আসরে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি দুইটি দলের একটি হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। তবে কোয়ালিফাই করে নয়, অতিথি দল হিসেবে খেলতে যাচ্ছে ক্লাবটি। ইন্টার মায়ামিকে এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  অতিথি দল হিসবে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। ফিফা অতিথি হিসেবে খেলতে যাওয়া মিয়ামির জন্য কী মানদণ্ড ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট করেনি। তবে শিগগিরই এই বিষয়ে নিজেদের:
আরও পড়ুন
মিরপুরে শেষ টেস্ট খেলতে আসছেন সাকিব, জানালেন বিসিবি নির্বাচক

মিরপুরে শেষ টেস্ট খেলতে আসছেন সাকিব, জানালেন বিসিবি নির্বাচক

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে তার ভক্তদের সুখবরই দিলো বিসিবি। মিরপুরে সাকিবের শেষ টেস্ট খেলার কথা জানালেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। যদিও টাইগার এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল আগেই। এবার বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া গেল। হান্নান সরকার নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, সাকিব আল হাসান, আশা করছি মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। এই ম্যাচের পর তার লাল বলের ক্রিকেট মিস করবে বিশ্ব ক্রিকেট। তুমি চিরকাল মনে:
আরও পড়ুন
‘৪৮ ঘণ্টার মধ্যে হাথুরুকে চূড়ান্তভাবে ছাঁটাই করা হবে’

‘৪৮ ঘণ্টার মধ্যে হাথুরুকে চূড়ান্তভাবে ছাঁটাই করা হবে’

সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার আগ থেকেই  ছাঁটাই করবেন বলে জানিয়ে এসেছিলেন ফারুক আহমেদ। পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যে টিকে গিয়েছিলেন এই কোচ। ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানান বিসিবি সভাপতি ফারুক। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে চূড়ান্তভাবে ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। সংবাদসম্মেলনে হাথুরুসিংহের বরখাস্তের বিষয়ে ফারুক বলেন, আমরা আমাদের কোচকে (হাথুরুসিংহে) শোকজ নোটিশ দিয়েছি এবং সাময়িক বরখাস্ত করেছি। (তার কর্মকাণ্ডে) এমন কিছু সমস্যা ছিল যা আমি:
আরও পড়ুন
বিপিএলে এবার কে কোন দলে

বিপিএলে এবার কে কোন দলে

স্থানীয় ৪২ ক্রিকেটারের ডাক শেষ হওয়ার পরও কোনো দল ডাকল না রিশাদ হোসেনের নাম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সফলতম বোলারের প্রতি দলগুলির আগ্রহের কমতি দেখে বিস্ময়ও জাগছিল বেশ। শেষ পর্যন্ত দেশি ক্রিকেটারদের সপ্তম রাউন্ডে তরুণ লেগ স্পিনারকে দলে নিল ফরচুন বরিশাল। রাজধানীর একটি হোটেলে সোমবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের এক পর্যায়ে রিশাদের দল পাওয়া নিয়ে ছড়িয়ে পড়ে তুমুল কৌতূহল। তার আগেই জাতীয় দল ও এর আশপাশের উল্লেখযোগ্য অনেক ক্রিকেটারকে দলে টেনে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। একটু শঙ্কার ওড়াউড়ির পর রিশাদকে নেয় গত আসরের চ্যাম্পিয়নরা। ড্রাফটের প্রথম রাউন্ডে দল পান লিটন কুমার দাস (ঢাকা ক্যাপিটালস), শামিম হোসেন (চিটাগং কিংস), তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), মাহমুদউল্লাহ:
আরও পড়ুন
শেষটা কি রাঙাতে পারবেন মাহমুদউল্লাহ

শেষটা কি রাঙাতে পারবেন মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, একই সঙ্গে ম্যাচটি জিততে পারলে তা হবে মাহমুদল্লাহর জন্য সবথেকে শ্রেষ্ঠ বিদায়ী উপহার। বাংলাদেশের জার্সিতে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। একসময় অধিনায়কত্বও করেছেন তিনি। ১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৪০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.