ক্ষমা চেয়ে সাকিবের আবেগঘন পোস্ট
ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে। যার ফলে তার দেশে ফেরা এবং নিরপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতদিন চুপ থাকলেও এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন দেশসেরা এই ক্রিকেটার। বুধবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ক্ষমা চেয়েছেন সাকিব। সাকিবের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো- আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ:
