অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

শেয়ার

বিরাট কোহলির ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ভারত। জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার ফাইনালে।

মঙ্গলবার (৩ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ভারত। ২৬৫ রানের লক্ষ্য দলটি ১১ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে।

এর আগে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কোনো দলের। অর্থাৎ আজ রেকর্ড গড়া জয়ে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার দল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.