‘সংবিধানই মানেই শেখ হাসিনার ভূত’—ফরহাদ মজহার

‘সংবিধানই মানেই শেখ হাসিনার ভূত’—ফরহাদ মজহার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: “আমরা রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, অথচ আজও সেই পুরনো ভূতের ছায়া ঘোরে দেশে— তার নাম শেখ হাসিনা, আর এই ভূতের অন্য নাম সংবিধান।” এমনই তীব্র ভাষায় বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করেন খ্যাতিমান দার্শনিক, রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনার ভূত এখনও দেশের রাজনীতিতে জীবন্ত। যদি আমরা এই বাস্তবতা উপলব্ধি করতে পারি, তবে আমাদের আরও সচেতন ও সতর্ক হতে হবে।” ফরহাদ মজহার আরও বলেন, “রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে আমাদের মূল চেতনা হতে হবে অর্থনৈতিক অগ্রগতি। আমরা চাই বাংলাদেশ:
আরও পড়ুন
তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক: জেলা প্রশাসক 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির যুগলবন্দী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই অনন্য প্রকল্পের উদ্বোধন করেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি রাজীব কুমার সরকার বলেন, “আমরা চাই তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, আর ফিটনেস ক্লাবে শরীরকে করে তুলুক মজবুত। এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি।” তিনি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিটনেস ক্লাবের ব্যবহারিক দিক তুলে ধরেন এবং একই ভবনে লাইব্রেরি ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠাকে “বাংলাদেশে নজিরবিহীন” উদ্যোগ বলে:
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান রায়পুরের গর্ব

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের খান বাড়ীর কৃতি সন্তান জনাব ওমর ফারুক খান সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই অভূতপূর্ব অর্জনে পুরো রায়পুর তথা লক্ষ্মীপুর জেলার মানুষ গর্বিত। জনাব ওমর ফারুক খান দীর্ঘ কর্মজীবনে ব্যাংকিং খাতে অসামান্য দক্ষতা, নেতৃত্বগুণ, এবং সততার স্বাক্ষর রেখেছেন। ব্যাংকিং ও অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি বহু আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন, যেখানে তিনি কর্পোরেট পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণে:
আরও পড়ুন
রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান 

রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান। অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে:
আরও পড়ুন
রায়পুরে যুবলীগ কর্মীর ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে শোপর্দ

রায়পুরে যুবলীগ কর্মীর ধর্ষণচেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে শোপর্দ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আল আমিন মাঝি (৩৫)কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলার চরবংশী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ কর্মী আল আমিন মাঝি (রফিক মাঝির ছেলে) রাতের অন্ধকারে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং আল আমিনকে আটক করে নির্মমভাবে পিটুনি দেন। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা আল আমিনকে:
আরও পড়ুন
রায়পুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

রায়পুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:  লক্ষ্মীপুরের রায়পুরে "স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য" প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হলো ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আজ বুধবার (২ এপ্রিল) প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, ছাগল বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সমাজকর্মী রুপম সাহার সঞ্চালনা ও সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার (২৭তম বিসিএস) মো: মোস্তফা শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান গাজী আমিন উল্যা, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মাইনুদ্দিন ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম হোসেন সুমন এবং মানবিক:
আরও পড়ুন
রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর: আতঙ্কে সনাতন সম্প্রদায়

রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর: আতঙ্কে সনাতন সম্প্রদায়

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে আঘাত হেনে শ্রী শ্রী মহামায়া মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মুখে রুমাল বাঁধা এক দুর্বৃত্ত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মন্দিরে ঢুকে এই ঘৃণ্য কাজটি করে। ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আতঙ্কে রয়েছে হিন্দু সম্প্রদায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিদর্শন করেন সেনাবাহিনী, পুলিশ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মন্দিরের পুরোহিত তখন পাশের বাসায় পূজা দিতে গিয়েছিলেন, আর এই সুযোগেই দুর্বৃত্ত প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। রায়পুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে, মুখে রুমাল বাঁধা এক যুবক দ্রুত:
আরও পড়ুন
রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

রায়পুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

প্রদীপ কুমার রায়: "দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান-এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আবদুল হাই খানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগকালীন করণীয়, দুর্যোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার আব্দুর সাত্তার, ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের:
আরও পড়ুন
কীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন: রায়পুরে শোকের ছায়া

কীর্তনপ্রেমী ভারত রবিদাসের পরলোকগমন: রায়পুরে শোকের ছায়া

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরের সংস্কৃতিমনা ও কীর্তনপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ—শ্রীশ্রী মহামায়া মন্দিরের সম্মানিত সিনিয়র সদস্য ও গুণী কীর্তনশিল্পী ভারত রবিদাস পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি গতকাল (৯ মার্চ ২০২৫) রাত ২টা নাগাদ লক্ষ্মীপুর সরকারি মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত রবিদাস ছিলেন একনিষ্ঠ কৃষ্ণভক্ত ও সঙ্গীতপ্রেমী। কীর্তনের প্রতি তার অগাধ ভালোবাসা, অনবদ্য কণ্ঠস্বর ও অসাধারণ তালজ্ঞান তাকে রায়পুরের কীর্তনজগতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছিল। তার কণ্ঠের গাম্ভীর্য বহু কীর্তন আসরে শ্রোতাদের মুগ্ধ করেছে। কিন্তু জীবনের শেষ দিনগুলোতে তিনি অভাব-অনটনের সাথে কঠিন লড়াই করেছেন, যা তার বিদায়ের বেদনা আরও গভীর করে তোলে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।  শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মিয়ারবেড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করেছে।  আটককৃতরা হলেন, আক্তার হোসেন, নয়ন হোসেন, আল-আমিন ও নবী নেওয়াজ। আটক আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে, নয়ন সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে, আল-আমিন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও নবী জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের প্রাইভেটকারে আটক ব্যক্তিরা মিয়ার বেড়ি বাজারে ফারিহা শিল্পালয়ে স্বর্ণের গয়না বিক্রি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.