রায়পুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
রায়পুর/লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণের ঘটনায় মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব । মঙ্গলবার (১০ মে) দুপুর ১১ টার দিকে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। র্যাব সূত্র জানায়,:
