রায়পুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

শেয়ার

রায়পুর/লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণের ঘটনায় মো. রাব্বি ও মো. হৃদয় নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব । মঙ্গলবার (১০ মে) দুপুর ১১ টার দিকে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৯ মে) দিবাগত রাত ৩ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ছাত্রীকে উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার রাব্বি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে ও তার সহযোগী হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এসময় রাব্বিকে হৃদয় সহযোগীতা করে। পরে ছাত্রীকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় (পান্ত নিবাসের নিচতলা) এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। দুইদিন বাসায় আটকে রেখে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক রাব্বি তাকে একাধিকবার ধর্ষণ করে।

সোমবার (৯ মে) সন্ধ্যা ৭ টার দিকে ছাত্রীর মামা র‍্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও র‍্যাব সদস্যদের একাগ্রতায় অভিযোগ প্রাপ্তির ৮ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মো. শামিম হোসেন বলেন, ছাত্রীর মামা গ্রেফতার দুইজনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.