রায়পুরে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান 

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার ৫ এপ্রিল সকালে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় পৌর শহরের বাস টার্মিনাল ও ল্যাংড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শাহেদ আরমান।

অভিযানে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরিন রুটে চলাচলকারী ঢাকা এক্সপ্রেস, ইকোনো, জোনাকি ও শাহী বাস সার্ভিসসহ বেশ কয়েকটি চাঁদপুরগামী সিএনজি চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়, ভাড়া চার্ট প্রদর্শনে অবহেলা ও অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে উপজেলা প্রশাসন, বিআরটিএ, সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সমন্বিতভাবে অংশগ্রহণ করে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনগণের স্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান বলেন, যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রকার অনিয়মের শিকার হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

এ ধরনের অভিযান যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.