কর্মহীন জেলে ও দুস্থদের মাঝে মীর ফাউন্ডেশনের খাদ্য  সহায়তা 

কর্মহীন জেলে ও দুস্থদের মাঝে মীর ফাউন্ডেশনের খাদ্য  সহায়তা 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলে এবং দুস্থদের মাঝে চাল বিতরণ করেছে মীর ফাউন্ডেশন। গত ২৬ অক্টোবর (সোমবার) সকালে চর ফলকন জাজিরা এলাকায় প্রায় ৫শ জেলে ও দুস্থ নারী-পুরুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। ​মীর ফাউন্ডেশনের সভাপতি ইমান আলী সরদারের সভাপতিত্বে এবং মুহাম্মদ সাইফুল্লাহ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর ফিরোজ রাইহান। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ, জাজিরা মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন, এবং সাংবাদিক আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ। ​অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ দিন:
আরও পড়ুন
রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

রায়পুরে ঘরে-ঘরে লক্ষ্মীপূজা উদযাপিত

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঘরে-ঘরে সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপিত হয়েছে।  দুপুর থেকে উপজেলার বাড়িতে বাড়িতে দেবীর বন্ধনা শুরু হয়ে তা গভীর রাত পর্যন্ত চলে। পূর্ণিমা তিথি শুরু হয় ২৫ অক্টোবর রবিবার বেলা ১১টা ৫৫ মিনিটে। তিথি শেষ হয় ২৬ অক্টোবর সোমবার সকাল ৯টা ৪১ মিনিটে। পূজার্চনায় এ তিথি অনুসরণ করা হয়। গাইয়ারচর গ্রামের পুরোহিত নিবাস চক্রবর্তী বলেন, সনাতন (হিন্দু) শাস্ত্র অনুসারে, ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য, শক্তি, বিলাসিতা, সৌন্দর্য, উর্বরতা এবং মঙ্গলময়তার দেবী। তিনি প্রকৃতির সুন্দর এবং দানশীল দিকের প্রতিনিধিত্ব করেন।:
আরও পড়ুন
কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ , মারধরের পর বৃদ্ধের মৃত্যু

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ , মারধরের পর বৃদ্ধের মৃত্যু

  কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাবেক স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল আসরের নামাজের সময় উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলী হাজারি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর  অভিযুক্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮)-এর:
আরও পড়ুন
কমলনগরে ১১ জেলের কারাদণ্ড,জাল ও মাছ জব্ধ

কমলনগরে ১১ জেলের কারাদণ্ড,জাল ও মাছ জব্ধ

এহসান রিয়াজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার মিটার  অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার  দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো- মো. ওসমান, মোঃ কাদির, মো.রাকিব, মো. আকরাম, মো.আকতার হোসেন, মো. হাসান, মোঃ:
আরও পড়ুন
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লক্ষ্মীপুরের  তোরাবগঞ্জে চরম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পর্বতের কোনা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত  রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘পর্বতের  কোনা একাদশ’ ও ‘নীলপদ্ম বন্ধু একাদশ’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নীলপদ্ম বন্ধু একাদশকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে পর্বতের কোনা একাদশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় মো. রাজু। খেলা  দেখতে স্থানীয় হাজার হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। ​তোরাবগঞ্জ ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. মোছলেহ উদ্দিন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি:
আরও পড়ুন
আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রগতি থামাতে পারবে না, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রগতি থামাতে পারবে না, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

  এহসান রিয়াজ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মো.ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশ ও  জাতির অগ্রগতিকে রুখে দিতে পারবে না। ​মঙ্গলবার(২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিজ জন্মস্থান মোক্তার বাড়ির প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে মোক্তার পরিবার এই সভার আয়োজন করে। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ​বিগত শাসকগোষ্ঠীর সময় আমরা অমানুষিক কষ্ট ও নির্যাতন সহ্য করেছি। দেশের ওপর, দেশের মানুষের ওপর এবং আমাদের প্রত্যেকের ওপর:
আরও পড়ুন
অবৈধ ইলিশ বিক্রি; হাজিরহাটে ২৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

অবৈধ ইলিশ বিক্রি; হাজিরহাটে ২৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

  ​কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোররাতে অভিযান চালিয়ে ২৫ কেজি অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। ​আজ মঙ্গলবার ভোর পাঁচটায় উপজেলার হাজিরহাট বাজারে গোপনে অবৈধ ইলিশ মাছ ক্রয়-বিক্রয় চলছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা  ও অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী ভোররাতে হাজিরহাট বাজারে ইলিশ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখান থেকে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ​পরবর্তীতে জব্দকৃত ইলিশ:
আরও পড়ুন
ভুলুয়া নদী পুনঃখনন কাজ অচিরেই শুরু হচ্ছে, ইসমাইল জবিউল্লাহ

ভুলুয়া নদী পুনঃখনন কাজ অচিরেই শুরু হচ্ছে, ইসমাইল জবিউল্লাহ

মোখলেছুর রহমান ধনু,, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ​রাজনীতি ও ক্ষমতার চেয়ে নিজ শিকড় ও মাতৃভূমির আত্মিক টানের মূল্য অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে দেশের  স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেমের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। ​মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের  কমলনগর উপজেলার পৈতৃক বাড়িসংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এক সৌজন্য ও স্মৃতিচারণমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​জন্মমাটি ও মায়ের কথা স্মরণ করে আবেগপ্লুত ইসমাইল জবিউল্লাহ বলেন, "আমাদের দলের মূল দর্শন—'সবকিছুর আগে বাংলাদেশ'। মতের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস  করা যাবে না।" ​শৈশবের স্মৃতিচারণ করে ভুলুয়া নদীর নাব্যতা সংকট:
আরও পড়ুন
ইমাম সমিতির আয়োজনে যায়েদ হোসাইন ফারুকী’র স্মরণে দোয়া মাহফিল

ইমাম সমিতির আয়োজনে যায়েদ হোসাইন ফারুকী’র স্মরণে দোয়া মাহফিল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও চর লরেন্স বাজার বায়তুল আমান জামে মসজিদের খতিব মরহুম আল্লামা হযরত মাওলানা যায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে এক দোয়া ও ইছালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। ​১৮ অক্টোবর (রবিবার)বাদ আছর। উপজেলার চর লরেন্স বাজার বায়তুল আমান জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে। ‎ মাহফিলে প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান:
আরও পড়ুন
মরহুম আল্লামা জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে লরেঞ্চ বাজারে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

মরহুম আল্লামা জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে লরেঞ্চ বাজারে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

  (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও চর লরেঞ্চ বাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক খতিব,  মরহুম আল্লামা হযরত মাওলানা জায়েদ হোসাইন আল-ফারুকী (রহ.)-এর স্মরণে এক দোয়া ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​গত ১৮ অক্টোবর (রবিবার) বাদ  আছর কমলনগরের চর লরেঞ্চ বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। ​বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ  আনোয়ার হোসাইন তাহের জাবেরী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.