কমলনগরে নকল কিটনাশক জব্দ; ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

কমলনগরে নকল কিটনাশক জব্দ; ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা

আমজাদ হোসেন আমু: লক্ষ্মীপুরের কমলনগরে নকল কিটনাশক আটক করে ব্যবসায়ী মের্সাস ভাই ভাই বানিজ্য বিতানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান। শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার হাজির হাট তালপট্রি এলাকায় এ নকল কিটনাশক আটক করে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, ইকতারুল ইসলাম, সাংবাদিক আমজাদ হোসেন আমু, মো. ফয়েজ। কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড নামে কোম্পানি এরিয়া ম্যানেজার তাকে ফোন দিয়ে নকল কিটনাশকের তথ্য জানান। পরে তিনি মের্সাস ভাই ভাই বানিজ্য বিতানে 'বেল্ট' নামে নকল কিটনাশক আটক করেন। এবং দোকানের তালা মেরে দেয়া হয়।:
আরও পড়ুন
কমলনগরে বসতঘর পুড়ে ছাই

কমলনগরে বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুর: কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী বাজার এলাকায় আগুন লেগে আসবাবপত্র সহ একটি বসতঘর পুড়ে ছাই হয়। শুক্রবার (১১ মার্চ) দুপুর ২টার সময় কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের জামাল উদ্দিনের বাপের বাড়ির জামাল উদ্দিনের রান্না ঘরের লাড়কিতে আগুন লেগে তার বসতঘরটি তাৎক্ষণিক পুড়ে ছাই হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্যর (সংরক্ষিত মহিলা) প্রতিনিধি মোঃ কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয় সুত্রে জানতে পেরেছি, জামাল উদ্দিনের স্ত্রী রান্না শেষ করে বাড়ির পাশেই কোথাও একটা কাজে গিয়েছিলেন এর মাঝেই রান্না ঘরের লাড়কিতে (জ্বালানি কাঠ) আগুন লেগে মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন জামাল উদ্দিন। কমলনগর ফায়ার সার্ভিস:
আরও পড়ুন
যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

যত অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তর বিরুদ্ধে অনুপ্রবেশকারী ,বিএনপি-জামাতের সাথে জড়িত ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগ নিকট লিখিত অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনসহ নেতাকর্মীরা। লিখিত অভিযোগ সুত্রে ও অনুসন্ধানে জানা যায়, রাকিবুল হাসান শান্ত ২০১৩ সালে সোনাপুর ওয়ার্ড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। তার বাবা আবদুল মতিন বিএনপি নেতা, দুই ভাই জামাতের রাজনীতির সাথে জড়িত,মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকা তেজগাঁও থানা বিএনপি সভাপতি। সে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের পরে ছাত্রলীগে যোগদান করে। ২০১৭ সালে ৭ জানুয়ারীতে তৎকালিন লক্ষ্মীপুর জেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার, এসআই দেলোয়ার

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার, এসআই দেলোয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসআই রামগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের দিক নির্দেশনায় এস আই দেলোয়ার অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেপ্তারী পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা পুলিশ সুপারের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা মাসিক আইন শৃংখলা ও কল্যান সভায় তাকে ওই সম্মামনা ক্রেষ্ট তুলে দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ.এইচ.এম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এ্যান্ড অপস মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী,আর আই পুলিশ লাইন্স,আর ও আই সহ জেলার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১১মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. মো. শাহ্ কামাল। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার মো. মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নুর ই আলম, বাংলাদেশ স্কাউটসের সহকারি পরিচালক মো. লিয়াকত হোসেন, মো. ফিরোজ আহমেদ, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. আওলাদ হোসেন। এ সময় প্রধান অতিথি আর্থিক ব্যবস্থাপনা:
আরও পড়ুন
কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স; শলা পরামর্শে নিষেধাজ্ঞায় সমালোচনা

৩ জন বা তার বেশি কর্মকর্তা-কর্মচারী একত্রিত হতে পারবেন না বলে একটি নোটিশ জারি করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। সোমবার (৭মার্চ) তিনি এ নোটিশে সই করার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ও স্বাস্থ্য অধিদপ্তরের নজরেও এসেছে। তবে এ আদেশটি জারির পর তা নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ধরনের আদেশ জারির কারণ জানতে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে তলব করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহেরের সই করা ওই অফিস আদেশে বলা হয়,:
আরও পড়ুন
রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতিতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগতি প্রতিনিধি:  রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সাংবাদিকদের সাথে রামগতি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর মতবিনিময় করেছেন। বৃহষ্পতিবার (১০মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি আলমগীর বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন।আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ তাদের সমস্যার কথা গুলি সরাসরি বলতে পারবে ঠিক তেমন ভাবে আমি রামগতি উপজেলা বাসির জন্য:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.