কর্মহীন জেলে ও দুস্থদের মাঝে মীর ফাউন্ডেশনের খাদ্য  সহায়তা 

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলে এবং দুস্থদের মাঝে চাল বিতরণ করেছে মীর ফাউন্ডেশন। গত ২৬ অক্টোবর (সোমবার) সকালে চর ফলকন জাজিরা এলাকায় প্রায় ৫শ জেলে ও দুস্থ নারী-পুরুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

​মীর ফাউন্ডেশনের সভাপতি ইমান আলী সরদারের সভাপতিত্বে এবং মুহাম্মদ সাইফুল্লাহ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর ফিরোজ রাইহান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ, জাজিরা মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন, এবং সাংবাদিক আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ।

​অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ দিন ধরে চর ফলকনসহ স্থানীয় সাধারণ মানুষের কল্যাণে মীর ফাউন্ডেশনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এছাড়া আগামী দিনে চর ফলকন ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে মীর ফিরোজ রাইহানকে নির্বাচিত করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.