কমলনগরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের আশঙ্কা, শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ

শেয়ার

,

কমলনগ লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। বসতঘর নির্মাণ, জ মির পরিমাপ ও পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আমির হোসেনের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে আমির হোসেনের সঙ্গে তাঁর শাশুড়ি হোসনেয়ারা বেগম ও অপর এক জামাই গিয়াস উদ্দিনের বিরোধ সৃষ্টি হয়েছে।
আমির হোসেনের অভিযোগ, হোসনেয়ারা বেগম ও গিয়াস উদ্দিনের যোগসাজশে তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী গিয়াস উদ্দিন এবং অপর দুটি মামলার বাদী হোসনেয়ারা বেগম বলে দাবি করেন তিনি।
আমির হোসেন আরও দাবি করেন , হোসনেয়ারা বেগমের বিরুদ্ধে অতীতে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। একসময় বিদেশে অবস্থানকালে তিনি তাঁর শাশুড়িকে আর্থিকভাবে সহযোগিতা করতেন এবং প্রতি মাসে টাকা পাঠাতেন সকল অবদান তার শাশুড়ি ভুলে গিয়ে তার বিরুদ্ধে হয়রানি করতেছে
এদিকে, বসতবাড়ির পাঁচ শতাংশ জমি কেনার পর নির্ধারিত পরিমাণের চেয়ে এক শতাংশ জমি কম বুঝে পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
আমির হোসেনের দাবি, পরবর্তী সময়ে  অন্য একটি স্থানে তাঁকে আরও এক শতাংশ জমি বিক্রি করা হয়। ওই জমিতে তিনি একটি ঘর নির্মাণ করেন। তবে ঘর নির্মাণকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দিয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া রাস্তার পাশে একটি দোকানে তাঁর ছেলে মেহরাজ ঘুমায় উল্লেখ করে আমির হোসেন অভিযোগ করেন, সেখানে তাঁর ছেলেকে মারধরের উদ্দেশ্যে কয়েক দফায় লোকজন নিয়ে আসা হয়েছে। এ ঘটনার সঙ্গে হোসনেয়ারা বেগম ও গিয়াস উদ্দিনের  সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে, অভিযুক্ত হোসনেয়ারা বেগম ও গিয়াস উদ্দিন আমির হোসেনের আনা অভিযোগ গুলো অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.