লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হয়েছেন চতুর্থ ব্যাচের আহসান হাবিব এবং সদস্যসচিব হয়েছেন সপ্তম ব্যাচের মো. কামরুল হাসান হৃদয়।
২৬ অক্টোবর রাতে কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর রহমান। সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন চতুর্থ ব্যাচের মির্জা সাইফুল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন পঞ্চম ব্যাচের মো. তায়্যেবুল ইসলাম শোভন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন চতুর্থ ব্যাচের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ষষ্ঠ ব্যাচের মতিউর রহমান আরিফ, অর্থ সম্পাদক সপ্তম ব্যাচের শামসুল আরেফিন এবং প্রচার সম্পাদক ষষ্ঠ ব্যাচের রেদোয়ান আহমেদ। নারী বিষয়ক সম্পাদক হয়েছেন সূচনা ইসলাম ও আয়েশা কবির লিপা।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের আবুল হাসান সোহেল, দ্বিতীয় ব্যাচের শিমুল চৌধুরী, তৃতীয় ব্যাচের ফজলে রাব্বি ও রাকিব হাসান আকিব। এ ছাড়া বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান হৃদয় বলেন, এটি বাংলা বিভাগের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হবে। প্রথম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ব্যাচের শিক্ষার্থীরা এর মাধ্যমে একত্রিত হবেন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবেন।
তিনি আরো বলেন, এটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হবে না, বরং সবার বিপদে-আপদে সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে । পাশাপাশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের সুন্দর মেলবন্ধন তৈরি করাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
