নরসিংদীর রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৬) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আতসআলী বাজারে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃতঃ ইউনুস আলীর ছেলে। নিলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সিদ্দিক জানান, করিম ও আসাদ নামে ২ জন নৈশপ্রহরী বাজার পাহারা দিতো। প্রতিদিনের মতো গতকাল রাতেও তারা দু'জন বাজারের দুই মাথায় পাহারায় ছিলেন। আসাদ রাতের একসময় করিমের সাথে যোগাযোগ করতে না পারায় তার পাহারা দেওয়ার স্থানে খোঁজ নিতে আসে। সেখানে এসে করিমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে:
