সারাদেশ

বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত:
আরও পড়ুন

দাফনের ৯ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দাফনের ৯দিন পর কবর থেকে আসমা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে রামগঞ্জ ও চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। আজ সোমবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের উপস্থিতিতে গৃহবধূ আসমা আক্তারের লাশটি উত্তোলন করা হয়। এ ঘটনায় কাজীরখীল গ্রামের দৌরে আলী মিঝি বাড়ীর তোফাজ্জেল হোসেনের (কাজী শামীম) ছেলে ও গৃহবধূ আসমা আক্তারের স্বামী কাজী শাহেদুজ্জামান রিমন (প্রকাশ লিমন) কে আটক করা হয়। আসমা আক্তারের বাবা মোঃ আলম জানান, আমাদের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইটংপাড়ায়।:
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৮) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। আজ সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।  নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুর জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে নতুন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি এই বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। বৈঠক শেষে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, প্রধানমন্ত্রীর সম্মতির পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর:
আরও পড়ুন
বাঁশখালীতে  নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালীতে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৮ জুন রবিবার বিকাল ৩ ঘটিকায় বাঁশখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঁশখালী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা। বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি প্রেসক্লাবের সভাপতি মাওলানা শফকত হোসাইন চাটগামী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ, পল্লীনিউজ অনলাইন পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, বাংলাদেশ সকাল ও দৈনিক তথ্যবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আনিছুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার বাঁশখালী প্রতিনিধি আবুবকর বাবুল,:
আরও পড়ুন
কিশোর গ্যাংয়ের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে রামগঞ্জের সাইফুল

কিশোর গ্যাংয়ের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে রামগঞ্জের সাইফুল

কিশোর গ্যাংয়ের হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে রামগঞ্জের সাইফুল আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে কিশোরগ্যাংগের হামলায় ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছেন সাইফুল ইসলাম নামের এক যুবক। কিশোরগ্যাংগ বাহিনী আরেফিন শান্ত ও তার সহযোগী জীবনের একটি সংগবদ্ধ গ্রুপ দলবল নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাইফুলকে প্রথমে চাটখিল ও অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে ১৬জুন শুক্রবার রাতে পরকোই ইউনিয়নের কচুয়া-সাহাপুর (আটঘর) সংলগ্ন ব্রীজের পাশে সড়কের উপর। সৃষ্ট ঘটনায় সাইফুলের বোন নাছরিন সুলতানা বাদী হয়ে ১৮জুন চাটখিল থানায় আরেফিন শান্ত ও তার:
আরও পড়ুন
ইবির সিওয়াইবি’র সভাপতি রাব্বানী, সম্পাদক রাকিব

ইবির সিওয়াইবি’র সভাপতি রাব্বানী, সম্পাদক রাকিব

ইবি সংবাদদাতা: ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মার্কেটিং বিভাগের ২০১৮-২৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানীকে সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-২৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রিফাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। রবিবার (১৮ জুন) সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আতিকুর রহমান, আসাদুজ্জামান নূর ও গোলাম আযম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান, শামিম আহমেদ শুভ ও এইচ এম:
আরও পড়ুন
রামগঞ্জ শিক্ষকদের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগ

রামগঞ্জ শিক্ষকদের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষকদের বিরুদ্ধে কামরুল হোসেন শুভ (১৩) নামে এক মাদ্রাসাছাত্রকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৮ জুন) সকালে রামগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুভর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, শুভকে শিক্ষকরা মারধর করে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শুভ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের ভূঁইয়া গাজী বেপারী বাড়ির আমির হোসেন লিটন ভূঁইয়া গাজীর ছেলে। তার বাবা লিটন উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক। সে স্থানীয় মোহাম্মদীয় এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসার আবাসিকে থেকেই সে পড়ালেখা করতো। ভুক্তভোগী পরিবার জানায়, রোববার সকালে খবর আসে শুভ অসুস্থ হয়ে:
আরও পড়ুন
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রামগঞ্জে মানববন্ধন

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রামগঞ্জে মানববন্ধন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ সন্ত্রাসী হামলায় নিহত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের মূল হোতা পরিকল্পনাকারী সাদুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফাঁসির দাবিতে ১৮জুন সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোরাব হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহসভাপতি হালিম খান লিটন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ সম্পাদক মোঃ রাজু হোসেন, সাংবাদিক ওমর ফারুক:
আরও পড়ুন
নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় ৬ সাংবাদিক সংগঠনের মানববন্ধন

নাদিম হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় ৬ সাংবাদিক সংগঠনের মানববন্ধন

বরগুনা জেলা প্রতিনিধি: বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনার ৬ সাংবাদিক সংগঠনের ব্যবস্থাপনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ জুন) সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশগ্রহণ করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.