সারাদেশ

লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব শিবলু

লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের আহ্বায়ক আরিফ, সদস্য সচিব শিবলু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ৫ জুন (সোমবার) । কৃষিলীগের জেলা আহ্বায়ক চৌধুরী মো: আবদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ আরিফ হোসেন কে আহ্বায়ক ও সাইফ উদ্দিন শিবলুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক তৎপরতা না থাকায় লক্ষ্মীপুর পৌরসভা কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে আগামী ০৩ মাসের জন্য:
আরও পড়ুন
রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর মোহনপুরে হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে আসামী মা ও ছেলেকে গ্রেপ্তারের পর সোমবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার এলাকার বিদ্রিকা গ্রামের এন্তাজ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫১), ও তার ছেলে নুর জামান আলী (২৮) কে ৫৫ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, হিরোইনসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আরও পড়ুন
মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার যুবসংঘ RUN-25'র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর কচি কাঁচা মিলনায়তনে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক তার হাতে এ সম্মাননা তুলে দেন। দেশের স্বনামধন্য সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সংগঠন 'মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ(মিজাফ) এ আয়োজন করে। মনিরুজ্জামান চৌধুরী ছোট বেলা থেকেই মিরপুরের শেওড়াপাড়ায় বেড়ে উঠেছেন। ছোট বেলা থেকেই সদালাপী সদা হাস্যোজ্জ্বল তিনি। বন্ধুদের নিয়ে একসাথে সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ইন লেদার টেকনোলজিতে গ্রাজুয়েশন করার পর স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মাকেটিংয়ে এমবিএ করেন তিনি। পড়াশোনায় একজন প্রকৌশলী:
আরও পড়ুন
বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বাবার গাড়ির চাকা নিচে পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার(৫ জুন) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌর সভার লোহাগাছ এলাকায় ভিকার ইলেকট্রনিকস কারখানার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কুমিল্লা জেলার সদর থানার আমানকড্ডি গ্রামের এই গাড়ির চালক মিজানুর রহমান বাবলুর ছেলে।সে এই গাড়ি চালক বাবার সহযোগী হিসেবে কাজ করতো। গাড়ি চালক মিজানুর রহমান বলেন,তিনি কন্টেইনার বাহি লড়ি চালক। রবিবার রাতে চিটাগং থেকে কন্টেইনার নিয়ে শ্রীপুর লোহাগাছ এলাকায় ভিকার ইলেকট্রনিকস কারখানায় এসেছিলেন।গাড়ি অনলোডের পর গাড়ির ভিতরে বসে তিনি ঘুমাচ্ছিলেন।ছেলে গাড়ির নিচে কাটন বিছিয়ে ঘুমাচ্ছিল।সোমবার দুপুর দেড়টার দিকে চলে যাওয়ার:
আরও পড়ুন
বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রতিবেদক রাজশাহী: ভালবেসে বিয়ে করায় এবার বাবা, মামাসহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা হয়েছে। বাবার বিরুদ্ধে আইরিন নামে মেয়ে রীতিমত অভিযোগ তুলে সংবাদ সম্মেলনও করেছেন। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধুবিল মেহমান শাহী গ্রামের আবু হানিফ আকন্দের (৬০) মেয়ে আইরিন খাতুন (২৮) তার নিজ পিতা এবং মামা ফরিদসহ বেশকিছু আত্মীয় স্বজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সোমবার (৫ জুন) রাজশাহীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকায় আইরিন তার নিজ শ্বশুর বাড়িতে বিকাল সাড়ে ৩ টায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আইরিন অভিযোগ করে বলেন, গত বছর ৩ মার্চ (শনিবার) রাজশাহীর চন্দ্রিমা এলাকাধীন খড়খড়ীতে শরিফুল ইসলাম (২৮); পিতাঃ শফিকুল ইসলাম; সাং- বাসা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ, প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (০৫ জুন) সকালে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের আয়োজনে র‌্যালি,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যলয় এর সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেল কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ- আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিপ্তরের উপ পরিচালক হারুন অর:
আরও পড়ুন
দাবদাহ : মাধ্যমিক বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা

দাবদাহ : মাধ্যমিক বিদ্যালয়ে মানতে হবে যেসব নির্দেশনা

দেশজুড়ে চলমান দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে। এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ মানতে হবে বেশ কিছু নির্দেশনা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সোমবার এসব সিদ্ধান্ত জানিয়েছে। মাউশির অধীন বিদ্যালয়গুলোকে এসব:
আরও পড়ুন
ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন। এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
শিক্ষায় প্রতিবছরই বরাদ্দ বাড়ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষায় প্রতিবছরই বরাদ্দ বাড়ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের শিক্ষাখাতে প্রতিবছরই বরাদ্দ বাড়াচ্ছে সরকার। জিডিপির হিসেবে এ হার কম হলেও সাগ্রগ্রিক হিসেবে এটি বাড়ছে। একন আমাদের গবেষণায়ও বরাদ্দ বেড়েছে। তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে ওঠার আহবান জানিয়ে দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের আত্মনিবেদন করার অনুরোধ জানিয়েছেন। সোমবার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিনব্যাপী দেশের সবচেয়ে বড় এডুকেশন এক্সপোয় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এ মেলার আয়োজন করে। এতে ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষনা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা:
আরও পড়ুন
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে তিন বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। আজ (সোমবার) ০৫ জুন এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.