নরসিংদীতে সুন্নতে খাতনার খাবার খেয়ে অসুস্থ হয়ে শিশুসহ ২০ জন হাসপাতালে

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদীতে সুন্নতে খাতনার খাবার খেয়ে অসুস্থ হয়ে ২০ শিশু ও নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থদের বেশিরভাগই শিশু।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে সুন্নতে খাতনার খাবার খেয়ে ২০ নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১৬ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, নলুয়া গ্রামের জুয়েলের বাড়িতে দুপুরে সুন্নতে খাতনা উপলক্ষে ভূড়িভোজের আয়োজন করা হয়।

এতে মুরগীর রোস্ট, গরুর গোশত, ডাল, দই, ভাতের ব্যবস্থা ছিলো। সেখানে খাবার গ্রহণের পর বিকেল থেকে স্বয়ং খতনার শিশু জুয়েলের ছেলে মাহিনসহ(৮) কমপক্ষে ২৬ নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ এমদাদুল হক সোহেলের সাথে কথা বললে তিনি জানান, এখানে আসা রোগীদের প্রায় সবারই অসুস্থতা ছিলো বমি। রোগীদের সাথে আসা নলুয়া গ্রামের আসাদ মিয়া জানান, তিনি নিজেও দাওয়াত খেয়েছেন।

তবে তার কোন সমস্যা হচ্ছে না। তিনি সেখানে গরুর মাংস খাননি। রোগী ও তার সঙ্গে লোকজনের দাবি, সেখানকার দই খেয়েই তারা অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতদের অধিকাংশের বয়সই ১১ মাস থেকে ১৫ বছরের মধ্যে।

চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকায় সুন্নতে খাতনার দাওয়াত খেয়ে ২৫ জন অসুস্থ বলে খবর পেয়েছেন তিনি। তবে তিনি টুঙ্গিপাড়ায় থাকার কারণে ঘটনার বিষয়ে বেশী কিছু বলতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.