সারাদেশ

রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রামগঞ্জে ধর্ষণের ৯মাস পর অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণের শিকার হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) মা হয়েছেন। এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন সাগর নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামগঞ্জের উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে তার শশুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই নারীর মা নুর জাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগর রামগঞ্জ উপজেলার পূর্ব মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত, গুরুতর আহত-৩

লক্ষ্মীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত, গুরুতর আহত-৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৮ মে) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতার গোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিহত সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী। আহতরা হলেন- অজ্ঞাত পরিচয়ের নারী-শিশু ও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী জুয়েল হোসেন। এরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত:
আরও পড়ুন
কমলনগরে কর্মহীন সংসারে অসহায় ইয়ানুর, মিলেনি  সেবা

কমলনগরে কর্মহীন সংসারে অসহায় ইয়ানুর, মিলেনি সেবা

শিব্বির দেওয়ান: কমলনগর উপজেলার চর ফল কন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ইয়ানুর (৩৫)। জাজিরা গ্রামের দেওয়ান মার্কেট সংলগ্ন বসবাস। সম্বল বলতে বসতবাড়ি টুকু। এক বছর আগে স্বামী স্ত্রী রিক্সাযোগে বাজারে যাওয়ার পথে বিপরীত থেকে আসা ট্রাকটর টলির ধাক্কায় এক্সিডেন্ট করে দুজন মারাত্মক আহত হয়। বাবা মা হারা ইয়ানুরের হাত ভেঙ্গে যায়। ঘাড়ে ব্যাপক ব্যাথা পায়। ইয়ানুরের স্বামী আনোয়ার হোসেন (৪০)মাথায় আঘাত প্রাপ্ত হয়। মাথা ফেটে ভিতরে রক্তক্ষরন হয় ব্রেন অকেজো হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গ্রাম থেকে চাঁদা তুলে চিকিৎসার ব্যয় ভার বহন করেছে। একমাস চিকিৎসা শেষে চিকিৎসা অবস্হায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিন সন্তান:
আরও পড়ুন
১০ দফা দাবি জানিয়ে মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১০ দফা দাবি জানিয়ে মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বেতন বৃদ্ধি, পদোন্নতিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে ১০ দফা দাবি জানিয়েছেন মাদরাসা শিক্ষকরা। দাবি বাস্তবায়ন করা না হলে ঈদুল আজহার পর সারা দেশে একযোগে আন্দোলন করার হুমকি দিয়েছেন তারা। শনিবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে। লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ বলেন, আগামী বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। ডিজিটাল দেশ প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী, শিক্ষা খাতে:
আরও পড়ুন
রায়পুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুরে গাছে ঝুলন্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার টিসি সড়কে পাউবোর জায়গায় পৌর শিশুপার্কের পাশে সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের ভ্যানচালক মো. শাহজাহানের ছেলে। তার বাড়ি পৌরসভার মধুপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ হোসেন জানান, বাড়িঘর না থাকায় টিসি সড়কের ভাড়া বাসায় গত ৩০ বছর ধরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন আলমগীর। স্ত্রী ও ৩ মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আলমগীর ভ্রাম্যমাণ কসাই ও মাদকেও আসক্ত ছিলেন। শুক্রবার রাতে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান:
আরও পড়ুন
পরিছন্নকর্মী মতিয়ারের মানবেতর জীবনযাপন

পরিছন্নকর্মী মতিয়ারের মানবেতর জীবনযাপন

ফরিদ আহমেদ আবির, রাজশাহী: দীর্ঘ ৩৩ বছরের মাস্টার রোলে চাকরির জীবন অতিবাহিত হলেও এখনো হয়নি পরিছন্ন কর্মী মতিয়ারের চাকরি স্থায়ীকরন । সামান্য কিছু অর্থ দিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন মতিয়ার রহমান। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার পৌর এলাকার থানা পাড়া গ্রামে। মৃত আ: আজিজ খলিফার বড় ছেলে সে। সে ১৯৯০ সালে উপজেলার চারঘাট খাদ্য গোডাউন ( এলএসডি) তে পরিছন্ন্ কর্মী হিসেবে কাজ শুরু করেন। তারপর থেকে এখনো সুনামের সাথে কাজ করে চলেছে মতিয়ার। মজুরি হিসেবে আগে সামান্য কিছু টাকা পেলেও বর্তমানে ৫০০ টাকা হাজিরা পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে । বর্তমানে দ্রব্যমুল্যের উর্ধগতি এমনঅবস্থায় পরিবারের খরচ যোগান দিতে হিমসিম:
আরও পড়ুন
চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকা লুট

চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকা লুট

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকা লুটের অভিযোগে সিসি ফুটেজে ৩ ডাকাত শনাক্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পৌরসভার কলেজ রোডের মহেষগঞ্জ বাজারের মেসার্স রাসেল মুড়ি ফ্যাক্টরিতে সোমবার রাত দেড়টায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, গনিপুর গ্রামের ৫নং ওয়ার্ডের চোরাগো বাড়ির ইয়াছিনের পুত্র বাবু (২৮) নেতৃত্বে ডাকাত দল রাসেল অটো মুড়ির মিলের দরজার তালা কেটে দোকানের ভেতর ঢুকে টাকার সিন্দুক, ক্যাশবাক্স, স্টিলের আলমারি ওয়াড্রপের তালা ভেঙ্গে নগদ সাড়ে ৬ লাখ ৫০ হাজার টাকা, চেকবই ও প্রতিষ্ঠানের মূল কাগজপত্রসহ মূল্যবান কাগজপত্র বীরদর্পে নিয়ে যায়। এই সময় অজ্ঞাতনামা আরও ৮ ডাকাত:
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। সংষর্ঘের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতাল,লক্ষ্মীপুর সদর স্বাস্থ্য কমপ্লক্সে ও নোয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিন আঠিয়া বাড়িতে। আহতরা হলেন আঠিয়া বাড়ির মৃত মিজানুর রহমানের স্ত্রী নুরুন নাহার,তার মেয়ে সামছুন নাহার শ্যামলী, মারজাহান আক্তার মিলি,আফসানা মীম,ইতি আক্তার, আঃ রহমানের স্ত্রী নূর জাহান,ছেলের বৌ রুমী আক্তার, মেয়ে প্রিয়া ও পায়রা আক্তার সহ ১০জন আহ হয়েছেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই আবদুল বারী সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে শ্রমিক

লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে শ্রমিক

লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের (কামড়) ছোবলে মো. বাহার উদ্দিন (২৭) নামের এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মো. বাহার উদ্দিন পৌরসভার (১০নং ওয়ার্ড) দক্ষিণ মজুপুর গ্রামের মোস্তফার ছেলে ও পেশায় ট্রাকের শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাহার উদ্দিন জানান, সন্ধ্যার পর বাড়ির পাশে টেটা দিয়ে মাছ করতে গেলে হঠাৎ আমার বাম-পায়ে সাপে ছোবল দেয়। রক্ত বের হয়েছে। তাই সঙ্গে-সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসলাম। ডাক্তার দেখার পর ভর্তি দিয়েছে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, পায়ের চিহ্ন দেখে মনে হয়েছে সাপের (ছোবল) কামড়। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। বৃহস্পতিবার দিবাগত রাতে ৪৮০ কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.