লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে শ্রমিক

শেয়ার

লক্ষ্মীপুরে মাছ শিকার করতে গিয়ে সাপের (কামড়) ছোবলে মো. বাহার উদ্দিন (২৭) নামের এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মো. বাহার উদ্দিন পৌরসভার (১০নং ওয়ার্ড) দক্ষিণ মজুপুর গ্রামের মোস্তফার ছেলে ও পেশায় ট্রাকের শ্রমিক।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাহার উদ্দিন জানান, সন্ধ্যার পর বাড়ির পাশে টেটা দিয়ে মাছ করতে গেলে হঠাৎ আমার বাম-পায়ে সাপে ছোবল দেয়। রক্ত বের হয়েছে।

তাই সঙ্গে-সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য চলে আসলাম। ডাক্তার দেখার পর ভর্তি দিয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, পায়ের চিহ্ন দেখে মনে হয়েছে সাপের (ছোবল) কামড়। তাকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.