আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণের শিকার হয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) মা হয়েছেন।
এ ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন সাগর নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে রামগঞ্জের উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে তার শশুর বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই রাতে ভুক্তভোগী ওই নারীর মা নুর জাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগর রামগঞ্জ উপজেলার পূর্ব মাছিমপুর আরমগাজী বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর ও ভুক্তভোগী নারী সম্পর্কে চাচাতো ভাই-বোন। সাগর প্রবাসে থাকাকালীন ওই প্রতিবন্ধীর সাথে মুঠোফোনে কথা বলতো। পরে বাড়িতে আসার পর একাধিকবার ওই প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে। তিন মাস পর ধর্ষিতার পরিবার বুঝতে পারে, তিনি অন্তঃসত্তা। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তের পরিবার সমঝোতার জন্য বলে। কিন্তু পরে আর সমঝোতা হয়নি।
পরে ২৫মে বৃহস্পতিবার সকালে প্রসব ব্যাথা উঠলে প্রতিবন্ধীকে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে ওই প্রতিবন্ধীর একটা কন্যা সন্তানের জন্ম হয়।
মামলার বাদী প্রতিবন্ধী নারীর মা নুরজাহান আক্তার জানান, আমার মেয়ের সর্বনাশকারী দেলোয়ার হোসেন সাগরের বিচার দাবি করছি।
অপরদিকে অভিযুক্ত সাগরের মা হাজেরা বেগম নিজ ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, ওই মাথায় সমস্যা আছে। কোথায় কার সাথে নিজের সর্বনাশ করে এখন আমার ছেলের উপর দোষ চাপাচ্ছে। ওই সন্তান আমার ছেলের নয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
