চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকা লুট

শেয়ার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরের ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকা লুটের অভিযোগে সিসি ফুটেজে ৩ ডাকাত শনাক্ত করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পৌরসভার কলেজ রোডের মহেষগঞ্জ বাজারের মেসার্স রাসেল মুড়ি ফ্যাক্টরিতে সোমবার রাত দেড়টায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গনিপুর গ্রামের ৫নং ওয়ার্ডের চোরাগো বাড়ির ইয়াছিনের পুত্র বাবু (২৮) নেতৃত্বে ডাকাত দল রাসেল অটো মুড়ির মিলের দরজার তালা কেটে দোকানের ভেতর ঢুকে টাকার সিন্দুক, ক্যাশবাক্স, স্টিলের আলমারি ওয়াড্রপের তালা ভেঙ্গে নগদ সাড়ে ৬ লাখ ৫০ হাজার টাকা, চেকবই ও প্রতিষ্ঠানের মূল কাগজপত্রসহ মূল্যবান কাগজপত্র বীরদর্পে নিয়ে যায়। এই সময় অজ্ঞাতনামা আরও ৮ ডাকাত বাইরে অস্ত্রসহ দাঁড়িয়ে থাকে।

এলাকার নাইটগার্ড নুরুল ইসলামকে আটকের পর পুলিশকে জানায়, বাবুসহ ৭/৮ জন অস্ত্রধারী ডাকাত প্রতিষ্ঠান থেকে ভোর ৫টায় বের হয়ে যাওয়ার সময় তিনি তাদের চিনে ফেলেন। এই ব্যাপারে মেসার্স রাসেল মুড়ি ফ্যাক্টরির স্বত্বাধিকারী ফখরুল আলম খোন্দকার (রাসেল) দোকানের সিসি টিভির ফুটেজ দেখে অভিযোগ করে বলেন, রূপসা গ্রুপ ইন্ডাস্ট্রিজের সঙ্গে ব্যবসায়িক অংশীদারির বিরুদ্ধে প্রয়োজনীয় ডকুমেন্ট নষ্ট ও টাকা লুটের উদ্দেশ্যে এমন ঘটনার কারণ বলে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ তদন্তকারী কর্মকর্তা মো. সাবজেল হোসেন জনপ্রিয় অনলাইন পোর্টাল পল্লী নিউজ কে বলেন, গ্যাং স্টার বাহিনীর প্রধান বাবুর বিরুদ্ধে আরও ৩টি ডাকাতি মামলা রয়েছে। ওসি মীর জাহেদুল হক ( রনি) বলেন, ডাকাত বাবুসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.