নরসিংদীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষ, নিহত ৪, আহত ১

শেয়ার

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে এক নারী। শুক্রবার (২৫ মার্চ) সকাল সাতটায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী- রায়পুরা আঞ্চলিক সড়কের সজল ভূইয়া এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) গোবিন্দ সরকার।

নিহতরা হলো, রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার আবদুল মালেকের ছেলে আবদুল রউফ (৬২), আবদুল্লাপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম (১৭) ও অহিদ মিয়ার ছেলে আইনউদ্দিন (৩৫) ও দক্ষিণ মির্জানগর এলাকার জালাল মিয়ার ছেলে মনির মিয়া (৩৫)।

এদের মধ্যে আইনউদ্দিন সিএনজির চালক ছিলেন। নিহতরা সবাই সিএনজির যাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রায়পুরার চরসুবুদ্ধি থেকে যাত্রী নিয়ে সিএনজি নরসিংদী যাচ্ছিলো।

এসময় ঢাকার কাওরানবাজারে সবজি বিক্রি করে একটি পিকআপ সকালে রায়পুরায় ফিরছিলো। সকাল ৭টায় রায়পুরা আঞ্চলিক সড়কের সজল ভূইয়া এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে সিএনজি পৌঁছলে বিপরীত দিক আসা পিক-আপের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়।

আর রিমা (২০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোবিন্দ সরকার বলেন, চালকদের বেপরোয়া গতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.