ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আ. লীগ নেতা ও কলেজ ছাত্রী নিহত

শেয়ার

রাজধানীতে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতের একজন মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪)। তিনি নিজ গাড়িতে বসা ছিলেন। অন্যজন রিকশারোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)।

তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তির নাম মুন্না (২৬)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অস্ত্রধারীরা এ হামলা চালায়। স্থানীয়রা বলেন, অস্ত্রধারীরা মোটরসাইকেলে এসে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

তখন গাড়ির ভিতর বসা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন চালক মুন্নাও। পাশ দিয়ে যাওয়া রিকশায় বসা প্রীতি গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে যান।

এলোপাতাড়ি গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে ছোটাছুটি করতে থাকে। রাত ১১টায় স্থানীয়রা গুলিবিদ্ধ তিনজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানায়, জাহিদুল ইসলাম টিপু যুবলীগ নেতা মিল্কী হত্যা মামলার আসামি। মুন্না টিপুর গাড়িচালক।

পুলিশের সন্দেহ, অস্ত্রধারীদের টার্গেট ছিল মূলত আওয়ামী লীগ নেতা টিপু। এলোপাতাড়ি গুলিবর্ষণে রিকশারোহী প্রীতি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.