রামগঞ্জে সাংবাদিকদের সাথে জেড ফোর্স প্রবাসী ফোরামের মতবিনিময়

রামগঞ্জে সাংবাদিকদের সাথে জেড ফোর্স প্রবাসী ফোরামের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল ফরিদের পরিচালনায়, ও সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলুর দিকনির্দেশনায় শুক্রবার (১৭ মার্চ) শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দেওয়া হয়। রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রহমত উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় প্রেস ক্লাবের নিজস্ব অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সসন্মানিত সদস্য বেলালুন নবী ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি জসিম পাটোয়ারি, যুগ্ম:
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

লক্ষ্মীপুর কমলনগরে নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ ইং পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কমলনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মাঠে শিশু সমাবেশ ও কেক কাটা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা ও:
আরও পড়ুন
রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ১৬মার্চ (বৃহস্পতিবার) সকালে রামগঞ্জ পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিজান টাওয়ারের ২য় তলায় শুভ উদ্বোধনের মাধ্যমে যমুনা ব্যাংকের সার্বিক কার্যক্রম শরু হয়। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আবদুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সাইদুল ইসলাম, রেদোয়ান-উল করিম আনসারী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, যমুনা ব্যাংক রামগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম প্রমূখ।
আরও পড়ুন
রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সুদ্ধ ও সুন্দরের চর্চায় এই শ্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে শহরের বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন আকন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারি কমিশনার রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ওসি শিপন বড়য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, তিন জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, তিন জনের যাবজ্জীবন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাছ ও মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্ধে ডেকে নিয়ে মো. নিশানকে হত্যায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিম ও আসামিরা বন্ধু ছিলেন৷ মাছ ও মাদক ব্যবসার টাকা নিয়ে ভিকটিমের সঙ্গে তাদের দ্বন্ধ ছিল। এর জের ধরেই ভিকটিমকে হত্যা করা হয়। আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রামণিত হয়েছে। রায়ের সময় আসামি:
আরও পড়ুন
তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ডিউটি অফিসার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
আরও পড়ুন
রাবিতে বহিরাগত প্রবেশ ও ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

রাবিতে বহিরাগত প্রবেশ ও ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশ ও যত্রতত্র ঘোরাফেরা নিষিদ্ধ করেছে। তবে সঙ্গতকারণে কারও ক্যাম্পাসে আসার প্রয়োজন হলে প্রবেশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা পরিচয় যাচাই ও ক্যাম্পাসে প্রবেশের কারণ নিশ্চিত হয়ে ঢুকতে দেবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গত দুই দিনের উদ্ভুত পরিস্থিতির পর বিশ্ববিদ্যালয় উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থকবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ:
আরও পড়ুন
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও  আফলোড করায় রামগঞ্জে যুবক কারাগারে

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও আফলোড করায় রামগঞ্জে যুবক কারাগারে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও আফলোড করে কটুক্তি করার অপরাধে রোববার দিবাগত রাতে গ্রামবাসী মোঃ ফারুক হোসেন নামের এক যুবককে গনধোলাই দিয়ে রামগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে। রাতেই চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিএস নজরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে রামগঞ্জ থানার ওসি এজাহারটি ২০১৮ইং সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫(২)/২৯(১) ও ৩১(২) ধারা মোতাবেক আইসিটি আইনে মামলা রুজু করে সোমবার বেলা ১১টার দিকে ফারুককে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর কারাগারে প্রেরন করে। স্থানীয় সুত্রে জানায়,উপজেলার পুর্ব চন্ডিপুর গ্রামের ছবর উদ্দিন হাজী বাড়ির আবু তাহের মুন্সীর পুত্র ফারুক হোসেন তার:
আরও পড়ুন
সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ ভোক্তা অধিদপ্তরের

সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ ভোক্তা অধিদপ্তরের

কাচ্চিতে খাসির পরিবর্তে অন্য প্রাণির মাংস ব্যবহারের অভিযোগ থেকে সুলতান’স ডাইনকে অব্যাহতির সুপারিশ করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, খাসি বাদে অন্য প্রাণির মাংসের ব্যবহার নিঃসন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান’স ডাইনের ওপর আরোপিত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এছাড়া যে মোবাইল ফোন নম্বর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়েছিলো, তা বন্ধ পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে সুলতান'স ডাইনের কর্তৃপক্ষের দাবি, ৭ থেকে:
আরও পড়ুন
রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসভাড়া নিয়ে বাকবিতন্ডায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে স্থানীয়দের ইটের আঘাতে ৩ শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাসের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয় সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর। এসময় বাসের লোকজনের হয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে ঝগড়ায় জড়ান স্থানীয় এক যুবক। খবর পেয়ে বিভাগের ৩০/৪০ জন শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে পরিস্থিতি থমথমে হয়। পরিস্থিতি শান্ত করতে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া সেখানে উপস্থিত হন। এসময় স্থানীয়রা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছুঁড়লে তারা ক্যাম্পাসে অবস্থান নেন। খবরে সংলগ্ন মতিহার, বঙ্গবন্ধু,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.