বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায়দের চেক বিতরণ
বরগুনা জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবছর উপলক্ষ্যে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে বরগুনা জেলা সমাজ সেবা অধিদপ্তর। বুধবার (৯ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনাড়ম্ববর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় পাঁচ লক্ষ ৯৭ হাজার টাকার ১০০টি চেক এবং প্রায় ছয় লাখ টাকা মূল্যের ১২০ টি কিট বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের জন্যে পৃথক পৃথক ৫৪ টি সামাজিক সুরক্ষা কার্য্যক্রম চালু করেছেন। যার অধিকাংশই বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের সমাজ সেবা:
