জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বহিষ্কার

জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বহিষ্কার

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। এর আগে গতকাল বুধবার রাতে বেলাল এবং সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। তারা হলেন- রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল ও সদস্য আরমান হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা:
আরও পড়ুন
শ্রীপুরে গনপিটুনিতে ডাকাত নিহত

শ্রীপুরে গনপিটুনিতে ডাকাত নিহত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে সুলতান মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সুলতানের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, রাত ২টার দিকে প্রতিবেশী মৃত রমিজ উদ্দিনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা মিলে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় এক ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত জনতা। স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বেলু ব্যাপারী বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে:
আরও পড়ুন
রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা তরুনী, পলাতক প্রেমিক রাসেল

রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে অন্তসত্ত্বা তরুনী, পলাতক প্রেমিক রাসেল

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। গত মঙ্গলবার থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ গ্রামের প্রেমিক রাসেল হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। বর্তমানে ওই তরুনী ৩ মাসের অন্তস্বত্তা বলে জানিয়েছে সে। প্রেমিক রাসেল ওই এলাকার হান্নান শেখের বাড়ির পূর্ব পাশে সৌদি প্রবাসী খোরশেদ আলমের ছেলে। ভুক্তভোগী তরুনী খুলনা জেলার রূপসা উপজেলার ঝরবাদল এলাকার বাসিন্দা। সে ঢাকার গুলিস্থান এলাকার বংশাল চুরিটোলায় একটি ভাড়া বাসায় থাকেন। বাড়িতে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে ঘটনার পর প্রেমিক রাসেল বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে। তরুনী জানায়, গত এক বছর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের কথা বলে গত তিনমাস ঢাকায় একটি:
আরও পড়ুন
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপুর্ণ করার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদুর ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা,জেলা পুলিশ সুপার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ জেলার সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ, ৫ শতাধিক গাছ কর্তন

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধ, ৫ শতাধিক গাছ কর্তন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জের পাঁচ শতাধিক কলা ও পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (৩ মে) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের ইসবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ইসবপুর গ্রামের অসহায় কৃষক মমিন মন্ডলের ছেলে আব্দুস সাত্তার মন্ডলের এক দশমিক ৩০ শতাংশ জমি নিয়ে একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে আমির মন্ডলের সাথে দীর্ঘদীন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। বিবাদমান জমিতে আমির মন্ডল, কামরুজ্জামান মন্ডল, বুলুবুল, ও শহিদুল ইসলাম সহ অজ্ঞাত ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে বুধবার সকালের দিকে আব্দুল সাত্তারের লাগানো কলা ও:
আরও পড়ুন
শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা। এই প্রতিবেদককে নূরে আলম মোল্লা জানান- -আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের সু-সংগঠিত করে, মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা এনে, আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর সঞ্চালনায় আরো:
আরও পড়ুন
কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলেন রামগতি উপজেলা ছাত্রলীগ

কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলেন রামগতি উপজেলা ছাত্রলীগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: একদিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির গুঞ্জন। অন্যদিকে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা কৃষক আবদুল মুনাফ। জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই কৃষক।বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ান রামগতি উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কৃষক আব্দুল মুনাফের বাড়িতে উপস্থিত হয়ে জমিন থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৩০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে ওই গ্রামের কৃষকের:
আরও পড়ুন
শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

শ্রীপুর -গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়কে অবৈধ স্পিড ব্রেকার, যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ব্যস্ততম সড়ক হল শ্রীপুর টু গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক। শিল্প অধ্যুষিত শ্রীপুরের প্রায় শতাধিক শিল্প কলকারখানার হাজার হাজার শ্রমিক, বিভিন্ন অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সাধারন জনগন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি বিজড়িত এই সড়কে ফখরুদ্দিন মোড়ের পশ্চিম পাশে গারোপাড়া নামক স্থানে অবৈধ স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে এই স্পিড ব্রেকার যার কারণে এর আগে ও পরে নেই কোন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় রামগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নোমান- ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার গ্রেফতারকৃত ৩নং আসামী রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল লক্ষ্মীপুর জুডশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খুনের ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ধারায় জবানবন্দী দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দ্রগঞ্জ আমলী আদালতের বিচারক আনোয়ারুল কবীরের কাছে তিনি জবানবন্দী দেন। পরে আদালতে জবানবন্দির বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এসময় পুলিশ সুপার জানান, যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত।:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে যুবক গ্রেপ্তার

রামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে যুবক গ্রেপ্তার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষণ মামলার আসামি ইব্রাহীমকে গ্রেপ্তার করছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের কাজিম উদ্দিন বেপারী বাড়িতে। সৃষ্ট ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বিউটি বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ৯(ক)ধারা মোতাবেক মামলা দায়ের করেছেন। বুধবার ৩মে রামগঞ্জ থানা পুলিশ রামগঞ্জ থানার এস আই মোঃ ময়নাল হোসেন ইছাপুর থেকে বখাটে ধর্ষক ইব্রাহীমকে আটক করে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরন করেন। স্থানীয় সূত্রে যানা যায়, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের কাজিমুদ্দি বেপারী বাড়ির তাজুল ইসলামের প্রতিবন্ধী মেয়ে মরিয়ম আক্তারকে একই গ্রামের তফাদার বাড়ির মোঃ সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহীম জোরপূর্বক পরিত্যাক্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.