গাজীপুর প্রতিনিধি:
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপুর্ণ করার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা মে রোজ বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফরিদুর ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা,জেলা পুলিশ সুপার,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ জেলার সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য আগামী ২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
