শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

শেয়ার

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে রোজ বুধবার সন্ধ্যা ৭টায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা।

এই প্রতিবেদককে নূরে আলম মোল্লা জানান- -আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের সু-সংগঠিত করে, মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা এনে, আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন – পৌর কাউন্সিলর আহম্মেদ কবির দারা মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুবায়ের আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল আহম্মেদ,দপ্তর সম্পাদক সুৃমন মিয়া সহ অনেকেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.