রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
একদিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির গুঞ্জন। অন্যদিকে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা কৃষক আবদুল মুনাফ। জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন এই কৃষক।বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে অসহায় কৃষকের পাশে দাঁড়ান রামগতি উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কৃষক আব্দুল মুনাফের বাড়িতে উপস্থিত হয়ে জমিন থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।
বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কৃষকের ৩০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এতে ওই গ্রামের কৃষকের মুখে হাসি ফুটেছে। এবার সারাদেশের ন্যায় রামগতিতেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসায় সাধারণ কৃষকরা বেশ উপকৃত হন।
এসময় উপস্থিতি ছিলেন, চরআলগী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাহার ও যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন শরীফ, বড়খেরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিক, চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাহফুজ আহমেদ, চরপোড়াগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, চরআলগী ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা
এ বিষয়ে রামগতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বলেন, জমির ধান কাটা নিয়ে কৃষক আব্দুল মুনাফ খুবই দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি জানতে পেরে আমি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান কেটে দেই। এতে ওই কৃষক খুবই খুশি হয়েছেন। তার চোখে-মুখে আনন্দ ফুটে উঠেছিলো। গতবারও আমরা রামগতির বিভিন্ন অসহায় কৃষকদের ধান কেটে দিয়েছিলাম।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে গত বছরের মতো এবারও দেশের সব জেলা-উপজেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।
