হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । আগামীকাল ২ এপ্রিল রোববার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে ৩০ মার্চ প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ২ এপ্রিল রোববার সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। বেঞ্চগুলো হলো-বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ(একক), বিচারপতি মো.আতাউর রহমান খান (একক), বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম (দ্বৈত বেঞ্চ), বিচারপতি মো.হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেল (দ্বৈত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে মোঃ বেলাল হোসেন নীলের উদ্যোগে এতিমখানায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। তিনি তার রেস্টুরেন্ট থেকে সাজিয়ে আবদুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার ফুলদের মাঝে ইফতার বিতরণ করেন এবং মোঃ বেলাল হোসেন নীল সহ মোঃ তারেক আজিজ ও তার কাছে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে তিনি সেখানে ইফতার করেন। তিনি মোট ৬০ টি তেহেরির প্যাকেট বিতরণ করেন। ইফতার করে তার জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, মোঃ বেলাল হোসেন নীল বলেন, তিনি প্রতি বছর রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন,সামনের বছর যেন আরও বেশি সাহায্য করতে পারেন সে জন্য দোয়া কামনা করেন।
আরও পড়ুন
রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

রামগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ভবনে সর্বজনীয় কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার প্রধান ভি পি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এফ এ ভি পি এন্ড ম্যানেজার অপারেশন্স মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ আকবর হোসেন সেলিম। এই আলোচনা সভা ও ইফতার:
আরও পড়ুন
রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

রামগঞ্জে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা আওয়ামী শ্রমীক লীগের কমিটি প্রকাশ করা হয়। এই আহবায়ক কমিটিতে মামুন ভূঁইয়াকে আহ্বায়ক ও মারুফ হোসাইন তারেককে ১ নং যুগ্ন-আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি প্রকাশের পর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতাকর্মীরা রামগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন। এই সময়ে উপজেলা শ্রমিক:
আরও পড়ুন
রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

রামগঞ্জে সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১মার্চ শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের কার্যালয়ে ২শতাধিক হতদরিদ্র জনসাধারনদের মধ্যে ওই ইফতার বিতরণ করা হয়েছে। সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এস এম বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ১২ দালাল আটক

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস (কার্যালয়ে) অভিযান চালিয়ে ১২ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ২ টার দিকে এ অভিযান চালিয়েছে র‍্যাব। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
রায়পুরে গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত

রায়পুরে গঙ্গা স্নান ও কালী পূজা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহনে অষ্টমী উপলক্ষে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে পৌর শহরের মহাশ্মশানঘাট নামে পরিচিত ডাকাতীয়া নদীতে দিনব্যাপী এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। পূর্ণার্থীরা জানান, প্রতি বছর দোল পূর্নিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শ্নশানঘাটে ভীড় জমাতে থাকে। পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় স্নান ও পূজা শেষে পরম শান্তিতে তারা আবার ফিরে যায় সংসার জীবনে। কেউ কেউ স্নান সেরেই গীতা পাঠ করেন। এছাড়াও আজ বৃহস্পতিবার রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষে:
আরও পড়ুন
স্নান উৎসব ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যনজট

স্নান উৎসব ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যনজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে মোঘরাপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাকে ঘিরে লাখ লাখ মানুষের আগমনের কারণে এ যানজট বলে জানিয়েছে পুলিশ। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র । তীব্র যানজটের কারণে অধিকাংশ মানুষ হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। অনেকে আবার বাসায় ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। খোঁজ নিয়ে জানা যায়, লাখ লাখ পুণ্যার্থী আগমনের কারণে ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।:
আরও পড়ুন
সৌদিতে বাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদিতে বাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রী সবুজ হোসাইনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার সকালে জেলার রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে নিহতের বাড়ীতে গিয়ে দেখা গেছে শোকে কাতর পরিবার ও তার স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩ সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে । লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু নিহতের চাচা বাচ্চুসহ স্থানীয়রা জানায়, প্রায় ৩বছর আগে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে হোটেল শ্রমিক:
আরও পড়ুন
রাজশাহীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ ,অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজশাহীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ ,অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা ও স্থগিত হওয়া কমিটি পুণর্বহাল করার জের ধরে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এবং এই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় সোনালী ব্যাংকের সামনে এই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.