রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. ফরহাদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে রামগঞ্জ-পানপাড়া সড়কের হাজী পাটোয়ারী বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ফরহাদ রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রামের সামসুল হক মৌলভী বাড়ির খোরশেদ আলমের ছেলে ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের ছোট ভাই। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ।:
