রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

গত ২৪ মার্চ বাদ আছর লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের সার্বিক সংস্কার উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এই সময়ে রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্সের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

ট্রাফিক পুলিশ বক্স রামগঞ্জ থানা সার্বিক সংস্কার এর পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মাহফ্জ্জুামান আশরাফ। সার্বিক সহযোগিতায় ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এবং রামগঞ্জ শহর ও যান পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম।

এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী সেলিনা মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার সাইফুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সাইফুল আলম চৌধুরী, মাহমুদুল হোসাইন সহ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.