আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারীর যৌথ স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের দলীয় প্যাডে ২১ সদস্য বিশিষ্ট রামগঞ্জ উপজেলা আওয়ামী শ্রমীক লীগের কমিটি প্রকাশ করা হয়।
এই আহবায়ক কমিটিতে মামুন ভূঁইয়াকে আহ্বায়ক ও মারুফ হোসাইন তারেককে ১ নং যুগ্ন-আহবায়ক ও মোঃ হারুনুর রশিদকে সদস্য সচিব নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটি প্রকাশের পর উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতাকর্মীরা রামগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করেন।
এই সময়ে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মামুন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও সদস্য সচিব বেল্লাল হোসেন কারী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শফিক মাহমুদ পিন্টু ও রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারীসহ রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবিন্দুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে শ্রমিক লীগের এই সংগঠনকে গতিশীল করে তোলার লক্ষে অগ্রহনী ভূমিকা পালন করবে বলে জানান।
