আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
তুচ্ছ নয় রক্তদান,বাঁচতে পারে একটি প্রান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১মার্চ শুক্রবার সকালে ৭নং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার শাহাজালাল ইসলামী ব্যাংকের নিচ তলায় ব্লাড ফাউন্ডেশনের কার্যালয়ে ২শতাধিক হতদরিদ্র জনসাধারনদের মধ্যে ওই ইফতার বিতরণ করা হয়েছে।
সমিতির বাজার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এস এম বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ফাউন্ডশনের উপদ্রেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক মহন খান, প্রচার সম্পাদক মোঃ ফরিদ হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক কামরুল হাসান হীরা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিনসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
