আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামগঞ্জ শাখার উদ্যোগে গতকাল ৩০শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ভবনে সর্বজনীয় কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রামগঞ্জ ইসলামী ব্যাংক শাখার প্রধান ভি পি মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এফ এ ভি পি এন্ড ম্যানেজার অপারেশন্স মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল খায়ের পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উদ্দিন ভূঁইয়া, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ আকবর হোসেন সেলিম।
এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পাটবাজার দারুল সালাম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবদুর রহমান।
সামাজিক, ব্যবসায়িক ও গন্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে দোয়া মিলাদ ও ইফতাতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
