টানা চতুর্থবার সরকার গঠন করছে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (৭ই জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত ২৯৯টি আসনের মধ্যে ২১৪টির ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ১৫৭টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র ৪৯ জন ও জাতীয় পার্টির ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি আসনগুলোর ফলাফল রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। সে হিসেবে আওয়ামী লীগ ইতোমধ্যে ১৫৭টিতে বিজয়ী হয়েছেন। ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি টানা চতুর্থবারের মতো সরকার:
