জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
আরও পড়ুন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া বিদায়ী মন্ত্রিসভার কয়েকজনকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বেই রাখা হয়েছে। আবার আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও মন্ত্রণালয় পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে স্থান পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী:
আরও পড়ুন
নতুন মন্ত্রিসভায় কোন বিভাগের কত সদস্য

নতুন মন্ত্রিসভায় কোন বিভাগের কত সদস্য

অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত মন্ত্রিসভার সদস্যদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। দ্বাদশ সংসদ নির্বাচনে সংখাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মন্ত্রিপরিষদ গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রীসভার শপথ। এবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে নতুন যে সরকার গঠন হতে যাচ্ছে, তাতে রাজধানী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা প্রাধান্য পেয়েছেন। বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর কুমিল্লা অঞ্চলও গুরুত্ব পেয়েছে এ মন্ত্রিসভায়। বিদায়ী সরকারে গুরুত্ব পাওয়া সিলেট অঞ্চল এবার মন্ত্রী পেয়েছে বেশ কম। বৃহত্তর বরিশাল কোনো পূর্ণ মন্ত্রী পায়নি। রংপুর এবং রাজশাহী বিভাগও তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে। নতুন মন্ত্রিসভার সবচেয়ে বেশি:
আরও পড়ুন
নতুন মন্ত্রিসভার শপথ আজ সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভার শপথ আজ সন্ধ্যায়

নতুন মন্ত্রিসভার শপথ আজ। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার রাতে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। বর্তমান মন্ত্রিসভা থেকে ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বাদ পড়েছেন। নয়জন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী নতুন এসেছেন।
আরও পড়ুন
৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে নারী তিনজন

সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন ৩৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এদের মধ্যে নারী তিনজন। আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের ঘোষণা করা তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।  নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া নারীরা হলেন—ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ডা. দীপু মনি। অন্যদিকে প্রতিমন্ত্রী হচ্ছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।  তবে তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা এখনও জানা যায়নি।  এর আগেও দুই দফায় মন্ত্রী হয়েছেন ডা. দীপু মনি। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী:
আরও পড়ুন
নতুন এমপি হিসেবে শপথ নিলেন স্পিকার শিরীন শারমিন

নতুন এমপি হিসেবে শপথ নিলেন স্পিকার শিরীন শারমিন

দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৪ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ করেন তিনি। নতুন সংসদ সদস্য হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ গ্রহণ করেন। শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রংপুর-৬ আসন থেকে জয়লাভ করেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ৮ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি:
আরও পড়ুন
দেশনেত্রী শেখ হাসিনাকে জাবি উপাচার্যের অভিনন্দন

দেশনেত্রী শেখ হাসিনাকে জাবি উপাচার্যের অভিনন্দন

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল এগারোটায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার নিদর্শন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে, তার ফলে জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে টানা চতুর্থবার অকুন্ঠ সমর্থন জানিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করেছে। এসময়:
আরও পড়ুন
নতুন এমপিদের গেজেট প্রকাশ

নতুন এমপিদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের ফলাফল গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সেটি প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। তিনি বলেন, ৩০০ আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল করা হয়েছে। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে ১৩ জানুয়ারি ভোট হবে। এ দুটি বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল:
আরও পড়ুন
বিজয়ী এমপিদের শপথগ্রহণ বুধবার

বিজয়ী এমপিদের শপথগ্রহণ বুধবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে।
আরও পড়ুন
গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ বেড়ে ৩০ টাকা

গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ বেড়ে ৩০ টাকা

গ্রাহকদের মোবাইল রিচার্জের পরিমাণ বাড়িয়েছে গ্রামীণফোন। আগামী ১০ জানুয়ারি থেকে গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা করা হয়েছে। গ্রাহকদের এসএমএস এবং মোবাইল অ্যাপে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপে অপারেটরটি জানিয়েছে, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে। ’ এছাড়াও এসএমএসে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এসএমএসে বলা হয়, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে। মোবাইল অপারেটরগুলোর রিচার্জ শুরুতে ১০টা ছিল। এছাড়াও বিভিন্ন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.