প্রশাসনে রদবদল উচ্চপর্যায়ে
প্রশাসনে তিন অতিরিক্ত সচিব ও ১৪ যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা আদেশে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে স্বাস্থ্য সেবা বিভাগে, লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা ফাতেমা রহিম ভীনাকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক রেজয়ানুর রহমানিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পৃথক আদেশে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর (একান্ত সচিব) যুগ্মসচিব আহমদ কবীরকে পরিকল্পণা বিভাগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে সমাজকল্যাণ:
