জাতীয়

তেল-চিনি-খেজুর-চালে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

তেল-চিনি-খেজুর-চালে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
আরও পড়ুন
জামিন পেলেন ড. ইউনূস

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় বিরুদ্ধে আপিল করে আপিল আদালত থেকে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। রোববার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন। এ সময় ইউনূসসহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন। এর আগে একইদিন সকালে সাজা বাতিল চেয়ে আপিল আবেদন করেন তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এসময় আপিলকারীদের পক্ষে আত্মসমর্পণ:
আরও পড়ুন
আমির হামজার ওয়াজ-মাহফিল স্থগিত

আমির হামজার ওয়াজ-মাহফিল স্থগিত

রাজবাড়ীতে বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না পাওয়ায় মাহফিল বন্ধ ঘোষণা করা হয় বলে মাহফিল কমিটি থেকে জানা গেছে। শনিবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এ ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা। এ দিকে মাহফিল উপলক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় মাহফিল কমিটি। বড় বড় পোস্টার ছেপে রাজবাড়ী সদর ও তার আশপাশের এলাকায় ব্যাপক প্রচার চালানো হয়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল কমিটি। মঞ্চ ও প্যান্ডেলসহ যাবতীয় প্রচার-প্রচারণা হলেও প্রশাসনের অনুমতি না থাকায় মাহফিল স্থগিত করা হয়। মাহফিলে প্রধান অতিথি:
আরও পড়ুন
চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই

মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চৌমুহনী, মাইজদী ও সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনের রেল গেট সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ইলেকট্রিক পণ্যের সবচেয়ে বড় মার্কেট চৌমুহনীর রেল গেট সুপার মার্কেট। শুক্রবার সন্ধ্যায় ওই মার্কেটের কোনো একটি ইলেকট্রিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন, নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ:
আরও পড়ুন
কাঁপছে তেতুলিয়া, তাপমাত্রা নামলো ৫.৮ ডিগ্রিতে

কাঁপছে তেতুলিয়া, তাপমাত্রা নামলো ৫.৮ ডিগ্রিতে

মাঘের কনকনে শীতে নাকাল উত্তরাঞ্চলের জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি। কয়েকদিন ধরে সুর্যের দেখা মিললেও শীতের তীব্রতা একটুও কমেনি। ঘন কুয়াশাও রয়েছে। দিনাজপুরে সপ্তাহব্যাপী তাপমাত্রা ওঠা-নামা করছে এবং মৃদু শৈত প্রবাহ অব্যাহত আছে। স্থায়ী রূপ নিয়েছে হাড় কাঁপানো শীত। চুয়াডাঙ্গায় তীব্র শীতে কাঁপছে মানুষ। ঘন কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বেলা বাড়ার পর সূর্যের দেখা মিললেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। বুধবার গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। নষ্ট হচ্ছে ধানের:
আরও পড়ুন
সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফ ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ

সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফ ও শরীফা’র গল্প বাদ দিতে আইনি নোটিশ

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে শরীফ ও শরীফার গল্প বাদ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফার গল্প বলা হয়েছে। এখানে শরীফ আহমেদ একজন ছেলে এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী সে একজন ছেলে। কিন্তু সে মনে করে যে, সে এক জন মেয়ে। তাই তার নাম পরিবর্তন করে রেখেছে শরীফা। এখানে স্বীকার করা হয়েছে যে, শরীফ আহমেদের শারীরিক কোনো পরিবর্তন হয়নি।:
আরও পড়ুন
মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান

মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের আহ্বান

মানবাধিকার সুরক্ষায় অগ্রাধিকার দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। বুধবার (২৪ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশে মানবাধিকার, মৌলিক অধিকার ও আইনের শাসনের বিপজ্জনক অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞপ্তিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর ঘঠনায় তারা উদ্বিগ্ন। এতে আরো বলা হয়, জাতীয় নির্বাচন আগে দেশটিতে বিরোধী দলের আনুমানিক ২৫ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নির্বাচনকেন্দ্রীক সহিংসতায় ৫৬ জন নিহতের এবং রাজনৈতিক বন্দীদের নির্যাতন ও চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের:
আরও পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলরের অভিনন্দন

 পঞ্চমবারের মতো রেকর্ড করা এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। জার্মান চ্যান্সেলর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সাফলতাও কামনা করেছেন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে চ্যান্সেলর ওলাফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার দায়িত্ব নেওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আমি আপনার সামনের দিনগুলোর কাজের জন্য আপনার অনেক সামর্থ্য ও সার্বিক সাফল্য কামনা করি। বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ এসকে/এসআই
আরও পড়ুন
স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদস নির্বাচনে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় সংসদের সকল সতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন স্বতন্ত্রদের শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন ৬২ জন। অন্যদের মধ্যে জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং কল্যাণ পার্টি ১টি আসনে জয় পেয়েছে।
আরও পড়ুন
মোহাম্মদ হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

মোহাম্মদ হাশেম পদক পেলেন নোবিপ্রবি উপাচার্য

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য এ পদক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে লোকগীতির বরেণ্য গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হাশেম লোক উৎসবের শেষদিনে আনুষ্ঠানিকভাবে নোবিপ্রবির উপাচার্যকে এ সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননা স্মারক তুলে দেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্টার মোহাম্মদ জসীম উদ্দিন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.