ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

শেয়ার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

আজ শুক্রবার (১৬ জুন) সকাল পৌনে ১১ টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ৫ মে সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।

উল্লেখ্য, গত পাঁচ বছরে বাংলাদেশে ৫৪ থেকে ৫৫টি ছোট ও মাঝারি ধরনের ভূমিকম্পের রেকর্ড রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.