জাতীয়

নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন : সিইসি

নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন : সিইসি

ভোটারদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট প্রদানে কারো হস্তক্ষেপ বা প্ররোচনায় প্রভাবিত হবেন না। কোনো বাধার সম্মুখীন হলে অবিলম্বে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করুন।  শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। সিইসি তার ভাষণে বলেন, আমি আহ্বান জানাচ্ছি আপনারা (ভোটাররা) আগামীকাল অনুষ্ঠেয় দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে উৎসাহ ও উদ্দীপনা সহকারে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে স্বাধীনভাবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন। পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে:
আরও পড়ুন
ভোটের দিন কারণ ছাড়া কোথাও না যাওয়ার আহ্বান

ভোটের দিন কারণ ছাড়া কোথাও না যাওয়ার আহ্বান

শনিবার (৬ জানুয়ারি) রাতটি পার হলেই শুরু হবে ভোটের দিন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এদিন যৌক্তিক কারণ ছাড়া কোথাও না যেতে আহ্বান জানানো হয়েছে দেশবাসীকে। এ আহ্বান করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) এম খুরশীদ হোসেন। দুপুরে রাজধানীর বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে মিরপুর-২ নম্বর এলাকায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন র‌্যাব ডিজি। এ সময় তিনি দেশবাসীকে নিজ নিজ এলাকায় অবস্থানের আহ্বানও জানান। এম খুরশীদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে তাকে নাশকতাকারী হিসেবে আমরা সনাক্ত:
আরও পড়ুন
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেসের আগুনে পুড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে নাশকতাকারীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রেনটির ইঞ্জিনকারসহ বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ভারত থেকে ঢাকায় ফিরছিল।
আরও পড়ুন
ভোটে অনিয়মের অভিযোগ জানানো যাবে ৯৯৯-এ

ভোটে অনিয়মের অভিযোগ জানানো যাবে ৯৯৯-এ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অনিয়ম বা সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে। পরিপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বক্ষণিক সেবাদানের জন্য জরুরি সেবা ৯৯৯-এ বিশেষ টিম গঠন করে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত করা হবে। ওই টিম ভোটসংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা সমন্বয় সেলে প্রেরণ করবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা আইনশৃঙ্খলাসংক্রান্ত সমন্বয় সেল গঠন করেছে। এই সেল যেকোনো:
আরও পড়ুন
নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র

নির্বাচনী অ্যাপে ঘরে বসেই মিলবে ভোটার নম্বর ও কেন্দ্র

ভোটার, প্রার্থী ও নাগরিকদের বিভিন্ন তথ্যের নিশ্চয়তা দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার নম্বর, কেন্দ্রের নাম ও লোকেশন, ভোট পড়ার হার, প্রার্থীদের হলফনামাসহ নির্বাচনের বিভিন্ন তুলনামূলক চিত্র ঘরে বসেই যে কেউ জেনে নিতে পারবেন। শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেখানে কেন্দ্রভিত্তিক দুই ঘণ্টা পরপর ভোট পড়ার হার জানা যাবে। ভোটকেন্দ্রের তথ্য এখনই জানতে পারছেন, যেকোনো ভোটারের ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় জানা যাচ্ছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘কেন্দ্রভিত্তিক ফলাফল পাওয়া গেলেও কেন্দ্রীভূত:
আরও পড়ুন
যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের জনবল সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্প থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো মুহূর্তে আমাদের ৭০০ পেট্রোল দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, বিজিবির র‌্যাপিড:
আরও পড়ুন
তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ

তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনমূলে অর্পিত ক্ষমতাবলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়, ডিএমপির আওতাধীন এলাকায় ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে ৫ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ৮ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে: ১. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও:
আরও পড়ুন
পোস্টাল ব্যালটে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পাবনা সদরের ভোটার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের  মাধ্যমে ভোট প্রদান  করেন। ভোট প্রদান শেষে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম , প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সংসদ নির্বাচন: সারাদেশে সেনাবাহিনী মোতায়েন

সংসদ নির্বাচন: সারাদেশে সেনাবাহিনী মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চারদিন আগে থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে আজ বুধবার (৩ জানুয়ারি) থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত আটদিন নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে।
আরও পড়ুন
শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনূসের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

শ্রমিক-কর্মচারীদের মামলায় ড. ইউনূসের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে আদালত দণ্ডিত করেছেন। এরপর আপিল করার শর্তে তাকে আবার জামিনে দেওয়া হয়েছে। এখানে সরকার কোনো পক্ষ নয়, মামলাও করেনি। মামলা করেছে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীরা। সেই মামলায় শাস্তি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গ্রামীণ টেলিকমের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে লাভের ৫ শতাংশ তার কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এ যাবৎ কখনও তা দেওয়া হয়নি। তাই শ্রম আইনে মামলা করেছে শ্রমিক-কর্মচারীরা। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে দুইজন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.