পোস্টাল ব্যালটে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি

শেয়ার

পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পাবনা সদরের ভোটার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের  মাধ্যমে ভোট প্রদান  করেন।

ভোট প্রদান শেষে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সকলের অংশগ্রহণে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম , প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.