সারাদেশ

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত। বৃহস্পতিবার (৬ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ করিব জানিয়েছেন, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। শুক্রবার (৭ জুন) সকাল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কোরাআন শরীফ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কোরাআন শরীফ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে কোরাআন শরীফ, মধ্যাহ্ন ভোজ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) বেলা ১১ টা থেকে দালাল বাজার খোয়া সাঁকো দিঘীর পূর্ব পাশে আল আমিন মাদ্রাসায় এই আয়োজন করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা খেলাধুলার সামগ্রী পেয়ে আনন্দে মেতে উঠে। সংগঠনের অন্যতম সদস্য শাহাদাত হোসেন মিতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক আল আমিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের পরিচালক ইব্রাহিম খান শান্ত, টুকামিয়া চাঁপরাশি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাসেম, দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবির হোসেন, সংগঠনের সদস্য ফাহাদ হোসেন কাকন, আল ইমরান:
আরও পড়ুন
মেয়েকে কানাডা পাঠিয়ে ভাতিজা সৌরভকে বাসায় ডেকে এনে হত্যা!

মেয়েকে কানাডা পাঠিয়ে ভাতিজা সৌরভকে বাসায় ডেকে এনে হত্যা!

চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভকে বাসায় ডেকে নিয়ে হত্যা করেন চাচা ইলিয়াস উদ্দিন ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুক। এরপর মরদেহ চারখণ্ড করে লাগেজে ভরে ময়মনসিংহ সদরের মনতলা ব্রিজের নিচে ফেলে দেন। ইলিয়াসসহ গ্রেফতার তিনজনের কাছ থেকে এমন তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতারের পর উদ্ধার করা হয়েছে হত্যার পর মরদেহ গুমে ব্যবহৃত প্রাইভেটকারটি। পুলিশ জানায়, ইলিয়াস ও তার শ্যালক ফারুক মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর গোপনে বিয়ে করা চাচাতো বোন ইভা সম্পর্কেও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তিনজনের মধ্যে সৌরভের চাচা ইলিয়াস উদ্দিন রয়েছে। হত্যাকাণ্ডের:
আরও পড়ুন
রায়পুরে মুসলিম ছাত্রী নিয়ে হিন্দু প্রভাষক উধাও : তোলপাড়

রায়পুরে মুসলিম ছাত্রী নিয়ে হিন্দু প্রভাষক উধাও : তোলপাড়

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে কলেজপড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) নিয়ে উধাও রয়েছেন দুই সন্তানের জনক প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী নামে এক হিন্দু যুবক। এর আগেও একাধিক নারী কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগ ছিলো এই প্রভাষকের বিরুদ্ধে। ছাত্রীর মা গত রবিবার থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। এঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (৪ জুন) দুপুরে রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল বলেন, বিধি মোতাবেক কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত:
আরও পড়ুন
কোরান তেলাওয়াত করে ঘুমালে প্রাত:কালে চেহারায় নূর থাকবে: হারুন-আল মাদানী

কোরান তেলাওয়াত করে ঘুমালে প্রাত:কালে চেহারায় নূর থাকবে: হারুন-আল মাদানী

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: রাতে কোরান তেলাওয়াত করে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে চেহারায় নূর থাকবে। কথাগুলো বলেছেন, লক্ষ্মীপুরের শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হারুন-আল মাদানী। মঙ্গলবার (৪জুন) শহরের শেখ রাসেল সড়কস্থ লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার একাডেমির সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আমপারা ও কোরআন মাজিদ পড়ুয়া এক শতাধিক শিক্ষার্থীকে নতুন সবক প্রদান করা হয়েছে। পবিত্র মাজে রমজান উপলক্ষ্যে আয়োজিত বিশুদ্ধ কোরআন তেলায়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩শ শিক্ষার্থী থেকে বিজয়ীদের পুরস্কার এবং সবক প্রদান অনুষ্ঠানে নতুন সবক প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ:
আরও পড়ুন
চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর জেলায় প্রথম ধাপে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিকেল তিনটায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর জেলার মধুখালি, চরভদ্রাসন ও সদর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন। তাদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, পরিচালক স্থানীয় সরকার, জনাব শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (উন্নয়ন ও এপিএম বি) জনাব মহিদুল আলম, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ:
আরও পড়ুন
রায়পুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এমপিএল রিসোর্স ইনস্টিটিউট!

রায়পুরে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও এমপিএল রিসোর্স ইনস্টিটিউট!

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় চারশত গরিব গ্রাহকের গড়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে এমপিএল রিসোর্স ইনস্টিটিউট। ওই এলাকার সবজি বিক্রেতা, গৃহকর্মী, রিকশাচালক ও মেঘনার পাড়ের জেলে পল্লীসহ দরিদ্র গ্রাহকের কাছ থেকে এ টাকা সংগ্রহ করা হয়েছে। টাকা ফেরতের দাবিতে সোমবার দুপুরে উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারে জামে মসজিদের পেছনের প্রবাসী আতিক উল্লাহর ভবনের গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুদ্ধ গ্রাহকরা। এঘটনায় খবর পেয়ে রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুখ মজুমদার তাৎক্ষনিক চরবংশী ইউপির হাজিমারা ফাড়ির এসআই সাখাওয়াত ঘটনাস্থলে পাঠিয়ে গ্রাহকদের শান্ত করেছেন। উত্তর চরবংশী ইউপির-গ্রাহকরা জানান, এনজিও এমপিএল রিসোর্স ইন্সটিটিউট ঢাকার মতিজিল এলাকায় তাদের প্রধান কার্যালয়, যার সরকারি:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মানসিক নির্যাতন, নিজের কাজ করিয়ে নেওয়া, অভিনব কৌশলে হলের সিট প্রদানসহ নানা অভিযোগে বিতর্কিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রেহানা হলের কর্মচারী লাভলী ইয়াসমিন ইমু । গত ২৯ মে রাতে শেখ রেহানা হলের শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। কয়েক ঘন্টাব্যাপী হলের সামনের রাস্তায় অবস্থান করার পর প্রক্টরসহ প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার পর অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ ও বিভিন্ন দাবি সম্বলিত চিঠি প্রদান করা হয়। সেখানে হলের কর্মচারীদের অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে কথা বলে:
আরও পড়ুন
বঙ্গবন্ধুর হাত ধরেই সমবায় সমিতি সৃষ্টি : অধ্যক্ষ মামুনুর রশিদ

বঙ্গবন্ধুর হাত ধরেই সমবায় সমিতি সৃষ্টি : অধ্যক্ষ মামুনুর রশিদ

প্রদীপ কুমার রায়: গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির স্বপ্ন দেখেছিলেন। তাঁর হাত ধরেই এদেশে সমবায় সমিতি সৃষ্টি হয়েছিলো। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে সমবায় অন্দোলনকে বেগবান করতে হবে। ঝিমিয়ে পড়া সমিতিগুলোকে সচল করতে আমাদের সবধরণের সহযোগীতা করতে হবে। মঙ্গলবার (৪ জুন) রায়পুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সদ্য নির্বাচিত রায়পুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। রায়পুর ইউসিডিসিএ লিমিটিড এর চেয়ারম্যান মো: শফিকুর রহমান খানের:
আরও পড়ুন
রায়পুরে সংখ্যালঘু স্কুল ছাত্রী নিখোঁজ, ৪ দিনেও সন্ধান মেলেনি

রায়পুরে সংখ্যালঘু স্কুল ছাত্রী নিখোঁজ, ৪ দিনেও সন্ধান মেলেনি

প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি রায়পুর উপজেলার ক্যাম্পের হাট এস,সি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অথৈ মজুমদারের। গত ৩০ মে বৃহস্পতিবার সকালে দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর নিজ গ্রাম থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পর তাকে না পাওয়ায় পরদিন রায়পুর থানায় একটি হারানো ডায়েরি (জিডি) করেন নিখোঁজ ছাত্রীর বাবা অনু মজুমদার। ছাত্রীর বাবা অপু মজুমদার বলেন, গত বৃহস্পতিবার সকালে কোচিং ও স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় অথৈ মজুমদার। কোচিং শেষে তারা স্কুলের প্রথম ক্লাসও করেছিল। কিন্তু এর পর থেকেই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.