সারাদেশ

রায়পুরে মুক্তিযোদ্ধাদের পরিচালনায় ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন

রায়পুরে মুক্তিযোদ্ধাদের পরিচালনায় ডায়গনস্টিক সেন্টার উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় প্রাইম ডায়গনস্টিক কমপ্লেক্স (প্রাঃ) নামে একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্ধোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। রবিবার ০২ জুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, শহীদ উল্যা বিএসসি, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, ওসি ইয়াছিন ফারুক মজুমদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ।
আরও পড়ুন
নিজ ইউনিয়নে লাঞ্চিত হলেন চেয়ারম্যান প্রার্থী ফারুক আহামেদ

নিজ ইউনিয়নে লাঞ্চিত হলেন চেয়ারম্যান প্রার্থী ফারুক আহামেদ

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহামেদ এর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার আহাম্মদপুর গ্রামের রনাইয়া পাড়াতে এঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহামেদ তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে আহাম্মদপুর রনাইয়া পাড়ার মসজিদ সংলগ্ন একটি দোকানে গণসংযোগ করছিলেন। এমন সময় একই গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে মোঃ সালাউদ্দিন ঐ দোকানের একটি টেবিলে বসা থাকা অবস্থায় ফারুক আহামেদ এর এক সমর্থকের টেবিলে বসা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির সৃষ্ঠি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাতাহাতির এক পর্যায়ে ফারুক আহামেদ এর গায়ে হাত সহ তাকে লাঞ্ছিত করা:
আরও পড়ুন
মাহফুজু হক চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন কাদের মির্জা

মাহফুজু হক চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন কাদের মির্জা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি মরহুম মাহফুজল হক চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহিন।
আরও পড়ুন
ইবিতে র‍্যাগিংয়ের ঘটানায় সাগর-কাফি-উজ্জলকে বহিষ্কার

ইবিতে র‍্যাগিংয়ের ঘটানায় সাগর-কাফি-উজ্জলকে বহিষ্কার

ইরফান, ইবি: গণরুমে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৩ শিক্ষার্থীকে এক বছরের জন্য (২সেমিষ্টার) বহিষ্কার ও একজনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ ও ছাত্র শৃঙ্খলা কমিটির ১৩ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন। ১ বছরে জন্য (২ সেমিস্টার) বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাগর প্রামাণিক (রোল-২১১২০২১) ও একই বিভাগের মোঃ উজ্জ্বল (রোল-২১১২০০৬) এবং শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মুদ্দাসসির খান কাফি (রোল-২১০৩৬২১)। তারা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে:
আরও পড়ুন
রেমালের তান্ডবে বরগুনায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা 

রেমালের তান্ডবে বরগুনায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা 

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরগুনায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় ১৭৪ কোটি টাকারও বেশি। পায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে সবচেয়ে বেশি দীর্ঘ স্হায়ী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে। প্রচন্ড বাতাসের গতিতে ধুমড়ে মুচড়ে গেছে নষ্ট হয়ে গেছে জেলার কৃষি পণ্য।  সর্বনাশা রেমালের প্রভাবে বেশি ধ্বংস হয়েছে শত শত পানের বরজ। এতে কর্মহীন হয়েছেন সাড়ে তিন হাজার চাষি। তবে এসব পান চাষিদের জন্য কোনো প্রকল্প না থাকায় সহযোগিতার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির তথ্য সূত্র থেকে জানা যায়, এবছর বরগুনার বিভিন্ন এলাকায় পান চাষ হয়েছে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে সাধারণ নাগরিকদের প্রতিবাদে নির্মাণ কাজ বন্ধ

লক্ষ্মীপুরে সাধারণ নাগরিকদের প্রতিবাদে নির্মাণ কাজ বন্ধ

সোলাইমান ইসলাম নিশান : শত কোটি টাকার প্রকল্পে অনিয়মের কারণে সাধারণ নাগরিকদের প্রতিবাদের মুখে নির্মাণ কাজ বন্ধ রেখেই গাঢাকা দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। শুক্রবার (৩১মে) রাত নয়টার দিকে সোনামিয়া ঈদগা এলাকার পাশে কার্পেটিং চলার সময় এমন ঘটনা ঘটে। এসময় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের অনেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট প্রাইমকোট ব্যতীত কার্পেটিং করা, কার্পেটিংএ নির্ধারিত সাইজের থেকে বড়ো পাথর ব্যবহারসহ নানা অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা মতে এভাবে কাজ হচ্ছে বলে জানান। উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ নাগরিকগণ প্রকল্পের প্রাক্কলন বা কাজের স্টিমেট দেখতে চাইলে তারা এর কোন সঠিক উত্তর না দিয়ে, কাজ বন্ধ:
আরও পড়ুন
পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে- নানক

পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে- নানক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি বস্ত্র ও পাটমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে। পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয় বাঙালীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। আজ শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলার পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী ও পাট খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তর ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করা:
আরও পড়ুন
চরভদ্রাসন গোপালপুর ঘাট

চরভদ্রাসন গোপালপুর ঘাট

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে অবস্থিত গোপালপুর ঘাট। অপর পাড়ে দোহার উপজেলার কার্তিকপুর এলাকায় অবস্থিত মৈনট ঘাট। প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করে এই নৌপথে। উপজেলা পরিষদ ভবনের পাশে অবস্থিত বাজার এলাকা খেকে রিক্সা অথবা ইজিবাইক যোগে যাওয়া যায়। উপজেলা পরিষদ থেকে ৩ কি.মি. দূরে গোপালপুর ঘাটের অবস্থান। উপজেলা প্রান্তে গোপালপুর ঘাট। অন্য প্রান্ত ঢাকার দোহার উপজেলায় মৈনট ঘাট। ফরিদপুরের চরভদ্রাসনসহ আশপাশের কয়েকটি উপজেলার যাত্রীদের ঢাকা থেকে যাতায়াতের সবচেয়ে সহজ পথ হচ্ছে গোপালপুর-মৈনট ঘাট দিয়ে পদ্মা নদী পারাপার। ঢাকার গুলিস্থান থেকে বাসযোগে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে উপজেলা পদ্মা নদীর অপর পারে চর মৈনট ঘাটে নেমে ট্রলার ও স্পিডবোটে যাত্রীরা:
আরও পড়ুন
ইবি খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইরানী ও বিথী

ইবি খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইরানী ও বিথী

ইরফান উল্লাহ্ , ইবি: ইসলামী বিশ্বদ্যিালয়ের খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি ২০২৪-২৫ এর কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ-জোহরা ইরানী ও সাধারণ সম্পাদক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী জান্নাতুল ইসবা বিথী নির্বাচিত হয়েছে। বুধবার (২৯ মে) খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির নব নির্বাচিত সভাপতি বলেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে আমি আনন্দিত।ধন্যবাদ হল প্রভোস্ট কাউন্সিল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আমাকে যোগ্য মনে করায়।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো পরিপূর্নভাবে দায়িত্ব পালন ও:
আরও পড়ুন
তজুমদ্দিনে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক

তজুমদ্দিনে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ হওয়া ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে।নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস) আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। তিনি কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার কর্মি সমর্থকদের নিয়ে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। গতকাল উপজেলার সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সেলিম বাজার, নুরুল ইসলাম চৌধুরী বাজার ও মাষ্টার বাজারে ফজলুল হক দেওয়ান পথসভা এবং চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইসতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়নের সাবেক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.