জাতীয়

মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান

মাসব্যাপী ‘হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠান

এম এম টিপু সুলতান খুলনা প্রতিনিধি খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও রেড বাটন এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনায় মাসব্যাপী 'হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলা'র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল সকাল ১১:০০টায় এই মাসব্যাপী 'হস্ত ও কুটির শিল্প ঈদ আনন্দ মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি'র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং খুলনা'র জেলা প্রশাসক এবং খুলনা প্রেসক্লাবের:
আরও পড়ুন
বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি নজরুল ও সম্পাদক সেলিনা

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি নজরুল ও সম্পাদক সেলিনা

বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নির্ধারিত মেয়াদ শেষে শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে এ্যাডভোকেট নজরুল ইসলাম সিকদার সভাপতি ‍ও এ্যাডভোকেট সেলিনা আকতার সাধারণ সম্পাদক বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন সভাপতি পদে মােঃ নজরুল ইসলাম সিকদার ১৪১ভোট ও ভুবন চন্দ্র হাওলাদার ১১২ ভোট, সহ সভাপতি (বরগুনা সদর) পদে মির্জা হুমায়ুন কবির (বাচ্চু) ১৫২ভোট ও মােঃ মােবারক আলী ৯৯ ভোট, সাধারণ সম্পাদক পদে মােঃ ছিদ্দিকুর রহমান পান্না ১১৬ ভোট ও সেলিনা আকতার ১৩৮ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (বরগুনা সদর) পদে মােস্তফা:
আরও পড়ুন
সিরাজগঞ্জে সরকারি জমি দখল করলেন আ’ লীগ নেতা

সিরাজগঞ্জে সরকারি জমি দখল করলেন আ’ লীগ নেতা

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে আওয়ামীলীগ অফিস নির্মানের নামে অন্যের জায়গা দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপন করলেন এক বহিস্কৃত আওয়ামীলীগ নেতা। দখলকৃত জায়গার মালিক আদালতে মামলা দায়েরসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দিলেও কোন ব্যাবস্থা নেয়নি থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। দখলকৃত দোকানঘড়ে সলপ ইউনিয়ন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় নামে সাইনবোর্ড সাটানো হলেও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘড়টি উচ্ছেদ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সহায়তায় উপজেলার সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারে জায়গা দখলের ঘটনাটি ঘটান বহিস্কৃত আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন আকন্দ। সরেজমিন কৃষকগঞ্জ বাজার ঘুড়ে, ভুক্তভোগি, ইউনিয়ন আওয়ামীলীগ ও:
আরও পড়ুন
কমলনগরে মোটরসাইকেল এক্সিডেন্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কমলনগরে মোটরসাইকেল এক্সিডেন্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে শাহরিয়ার আহমেদ মিশাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রায়হান (২৮) ও ইমনসহ (১৭) আরও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। শাহরিয়ার আহমেদ মিশাদ চর জাঙ্গালিয়া এলাকার প্রবাসী মিজানুর রহমানের ছেলে ও চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে কমলনগরের মুন্সিরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে ৩ জন লক্ষ্মীপুর যাচ্ছিলেন। অতিরিক্ত গতি থাকায় সামনে একটি বাই-সাইকেল এসে পড়লে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং এতে বাইসাইকেল চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। কমলনগর:
আরও পড়ুন
বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়নের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়নের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

বি. চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউপির ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ৭ এপ্রিল সারাদিন ব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে । অভিভাবক সদস্য পদে ১ম হয়েছেন মোঃ ইসমাইল হোসেন সুমন, দ্বিতীয় হয়েছেন মোঃ মিজানুর রহমান ( বিএসসি) ৩য় হয়েছেন নূরনবী দুলাল ও ৪র্থ হয়েছেন সাইফুল ইসলাম। প্রিসাডিং অফিসারের দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বিদ্যালয় প্রধান শিক্ষক সমরন্জন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবুল বাসার , যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ( সুজন) পৌরণ বিবি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামাল:
আরও পড়ুন
নরসিংদীতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

নরসিংদীতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর বেলাবতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ৭০ জন এতিমদের ইফতার করানো হয়। বৃহস্পতিবার (৭ই এপ্রিল) নরসিংদী জেলার বেলাব উপজেলার শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মাঝে এ ইফতারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূইয়া জামান, রক্ত কণিকা সংগঠনের সভাপতি আবদূর রহমান বাংলা, সাধারণ সম্পাদক সানজিদুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, রিফাত,রাসেল, আর এস রুহন ও এডমিন প‍্যানেলের অন্যান্য সদস্য বৃন্দ।:
আরও পড়ুন
রামগঞ্জে ইউএনও’র বিদায়, নবাগত ইউএনও’কে বরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রামগঞ্জে ইউএনও’র বিদায়, নবাগত ইউএনও’কে বরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তী চাকমার বিদায় ও সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার বরণ উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৮৪ লক্ষ্মপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান কতৃক আয়োজিত ৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগনের উপস্থিতিতে এই বিদায়,বরণ ও ইফতার পার্টির আয়োজন করা হয়। এসময় ইফতার পার্টিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন,রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক আ.ক.ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস

গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস

গাইবান্ধা প্রতিনিধি: সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে সহযোগিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্র্যাক, এসকেএস ফাউণ্ডেশন, ফ্রেন্ডশিপ, সন্ধানী ডোনার ক্লাব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রথমে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান। শোভাযাত্রাটি হাসপাতাল রোড ও ডিবি রোড প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন কার্যালয়ের:
আরও পড়ুন
নদী ভাঙন রোধে প্রকল্প পাস, তজুমদ্দিনে আনন্দ র‌্যালী

নদী ভাঙন রোধে প্রকল্প পাস, তজুমদ্দিনে আনন্দ র‌্যালী

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি ভোলার লালমোহন ও তজুমদ্দিনের নদী ভাঙ্গনরোধে ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ ১ হাজার ৯৬ কোটি ৬০ লক্ষ টাকার প্রকল্প পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‌্যালী বের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার উদ্যোগে চাঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ র‍্যালিটিতে বের হয়ে মঙ্গলসিকদার উত্তর বাজার আওয়ামিলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, চাচঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মাস্টার, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’তে গ্রীন-ভয়েস শাখার উদ্যোগে ইফতারের আয়োজন

বশেমুরবিপ্রবি’তে গ্রীন-ভয়েস শাখার উদ্যোগে ইফতারের আয়োজন

 মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন- ভয়েস এর উদ্যোগে ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে। ইফতার আয়োজনের পাশাপাশি সংগঠনের ফান্ড রাইজিং এর জন্য সকল সদস্যদের একটি করে প্লাস্টিকের ব্যাংক প্রদান করা ও বিভিন্ন কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৭ ই এপ্রিল) বিকেল ৫ টায় বশেমুরবিপ্রবি'র কেন্দ্রীয় মাঠে উক্ত আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস- বশেমুরবিপ্রবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য। ইফতার ছাড়াও সদস্যদের মাঝে ব্যাংক বিতরণ এবং নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। উক্ত প্রোগ্রামে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত হয়ে ইফতারিতে অংশগ্রহণ করে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.