তালতলীতে বীর নিবাসের তালিকা পাঠাননি ইউএনও
মইনুল আবেদীন সুমন বরগুনা প্রতিনিধিঃ বরগুনা তালতলীতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির জন্য তালিকা চেয়েছেন সরকার। প্রতিটি উপজেলা থেকে এ তালিকা করার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়। এসব তালিকায় নাম দিতে হলে ২০ হাজার করে টাকা চেয়েছেন তিনি। টাকা না দেওয়াতে বীর নিবাসের তালিকা না পাঠানোর অভিযোগ তালতলীর ইউএনও'র বিরুদ্ধে । এছাড়াও ইউএনও'র বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে বয়কটের ঘোষণা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবা(০৮ মার্চ) জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেন মুক্তিযুদ্ধের পক্ষে সাবেক কমান্ডার মোসলিম আলী হাওলাদার। জানাগেছে, ২য় দ্বিতীয় পর্যায় সারাদেশের ন্যায় তালতলী উপজেলা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরির জন্য তালিকার চাহিদা চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় চলতি বছরের:
