জাতীয়

লক্ষ্মীপুরে নৌ পুলিশ-জেলে সংঘর্ষে নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুরে নৌ পুলিশ-জেলে সংঘর্ষে নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ৪ পুলিশসহ ৫ জন আহত হন। নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা গ্রামের বাসিন্দা মতলব রাড়ির ছেলে। রবিবার ভোরে উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষনে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার (৯ এপ্রিল) রাতে নৌ-পুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে পুলিশ ঘটনাস্থল এলাকায়:
আরও পড়ুন
নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সময়ে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২২-২০২৩ ইং বছরের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে ইরান-নূরুল পরিষদ-এর পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। মোট ভোটার ছিল ২২৮। এর মধ্যে কাস্ট হয় ১৭৯ ভোট। বিভিন্ন পদে ২৪টি ভোট বাতিল হয়। নির্বাচনী ফলাফলে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং পদাধিকার বলে ২জন সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম । বিভিন্ন:
আরও পড়ুন
তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাক্টরের হেলপার শাহাদত (৩০)। গতকাল (৯এ) সকাল ১১টার দিকে তাড়াশ-মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করছিলেন। মাটিসহ ট্রাক্টরটি ব্রিজের কাছে মোড় ঘুরানোর সময় উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক আপন ও হেলপার শাহাদাত গুরুতর আহত হন। দু’জনকে তাড়াশ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলপার শাহাদতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাড়াশ:
আরও পড়ুন
নগরকান্দায় গাছের চাপায় এনজিওর নারী কর্মীর মৃত্যু

নগরকান্দায় গাছের চাপায় এনজিওর নারী কর্মীর মৃত্যু

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের চাপায় পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও (নারী) কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋণ সংগ্রহের কাজে এই বাড়িতে অবস্থান নিচ্ছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর:
আরও পড়ুন
ডায়রিয়ার প্রকোপ বেড়েছে তজুমদ্দিনে

ডায়রিয়ার প্রকোপ বেড়েছে তজুমদ্দিনে

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি তজুমদ্দিন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছ। হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেক পিতা-মাতা শিশুকে নিয়ে হাসপাতালে আসলেও বারান্দার মেঝেতেই স্থান হয়েছে। রোগীদের অভিযোগ, ওয়ার্ডের ভেতরে রোগীরা মলত্যাগ করতে পারে- এ কারণে তাদের ভেতরে রাখা হচ্ছে না। হাসপাতাল সুত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৫৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারমধ্যে গত তিন দিনে বৃদ্ধির হার অনেক বেশি। ৬-৮ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছে কমপক্ষে ২৭ রোগী। এছাড়াও এ প্রতিবেদন প্রস্তুতকালে ৯ এপ্রিল শনিবার দুপুর ২ টা পর্যন্ত ৭ জন ডায়রিয়া:
আরও পড়ুন
নরসিংদীর রায়পুরাতে আব্দুল হাকিমের এ এস পি হওয়ার মিথ্যা গল্প

নরসিংদীর রায়পুরাতে আব্দুল হাকিমের এ এস পি হওয়ার মিথ্যা গল্প

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন দাবি করা কনস্টেবল হাকিমকে খুঁজছে পুলিশ। পুলিশ সদরদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, আবদুল হাকিমের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। তিনি বর্তমানে পুলিশের কোন ইউনিটে কর্মরত, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে পেলে সব জেনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবদুল হাকিম নামের এক পুলিশ সদস্য ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর কনস্টেবল থেকে পুলিশের এএসপি (সহকারী পুলিশ সুপার) হয়েছেন বলে দেশের প্রথম শ্রেণির গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে:
আরও পড়ুন
রামগঞ্জে আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রামগঞ্জে আগুনে পুড়লো ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ রামগঞ্জে কামারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি জুতার দোকান,একটি হোটেল, ৪টি কামারের দোকান,একটি জুয়েলার্স ও পাশের ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ব্যপক ক্ষয়ক্ষতিহয়েছে। ৯এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে বারোটায় রামগঞ্জ সোনাপুর সড়কের পাটবাজার নামক স্থানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী মোঃ মাহমুদসহ কয়েকজন ব্যবসায়ী জানান,শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাট বাজারস্থ মৃত্যুঞ্জয় কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে কিছুক্ষণ পরেই রামগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।:
আরও পড়ুন
ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা, ইসলামিক ফাউন্ডেশন

ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা, ইসলামিক ফাউন্ডেশন

জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা হারে ১৪৪৩ হিজরি সনের সাদকাতুল ফিতরের হার  জাতীয় ফিতরা কমিটি নির্ধারণ করেছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতীব মুফতি মাওলানা মো. রুহুল আমিনের সভাপতিত্বে, আজ শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এটি চূড়ান্ত করে। এর আগে গত বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তার আগের বছরে ছিল জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ২শ’ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।:
আরও পড়ুন
সেনবাগে হামলার শিকার ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি

সেনবাগে হামলার শিকার ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি

বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালী সেনবাগ থানার সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের এমএসসি হামলার শিকার হয়েছেন। জানা যায়, ৮ এপ্রিল সকাল সাড়ে দশটা সেবার হাট পূর্ব বাজারে সৌরভ বাহিনীর প্রধান সৌরভ সহ ১০/১২ জন সেবার হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল খায়ের এমএসসি কে প্রানে হত্যার চেষ্টা চালায়। চাচার সম্পত্তি গ্রাস করার অসৎ উদ্দেশ্যে ব্যবসায়ী আবুল খায়ের এমএসসিকে সেবার হাট পূর্ব বাজারের তেলের মিলের পাশে নিয়ে মিলের রোলার ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ব্যবসায়ী আবুল খায়ের শোর চিৎকার করিলে বাজারের ব্যবসায়ী তাকে উদ্ধার করে হাসপাতালে জন্য প্রেরন করে। অপরদিকে একই সময়ে সৌরভের আপন ভাই ল্যাংড়া সৈকত ব্যবসায়ী আবুল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজারের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বাসের সুপারভাইজারের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা বাসের ভেতর থেকে সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দাড়িয়ে থাকা বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিয়াদ হোসেন লিটনকে স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের দুদু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা মেট্টো-ব ১৫-০১০৩) রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিল বলে জানায় পুলিশ। এসময় চালক ও পুরাতন স্টাফ তাদের নতুন হেলপার এবং সুপার ভাইজারকে রেখে বাসায় ফিরে। এসময় সুপার ভাইজার ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.