নরসিংদীতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উদ্যোগে শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় ৭০ জন এতিমদের ইফতার করানো হয়।

বৃহস্পতিবার (৭ই এপ্রিল) নরসিংদী জেলার বেলাব উপজেলার শাহ ইরানি ক্বেরাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মাঝে এ ইফতারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রক্ত কণিকা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের উপদেষ্টা বেলাব উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, পাটুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূইয়া জামান, রক্ত কণিকা সংগঠনের সভাপতি আবদূর রহমান বাংলা, সাধারণ সম্পাদক সানজিদুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, রিফাত,রাসেল, আর এস রুহন ও এডমিন প‍্যানেলের অন্যান্য সদস্য বৃন্দ। এ সময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আঃ রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।

এ ইফতার মাহফিলে সংগঠনের উপদেষ্টা শেখ আদিল জানান , এই ইফতার বিতরণ চলবে বেলাব উপজেলার ৮টি ইউনিয়নে পুরো রমজান মাসজুড়ে। তিনি আরো জানান যে, আমি এই সংগঠনে শুরু থেকে ছিলাম আছি এবং ভবিষ্যতেও এর সাথে থেকে এই কার্যক্রম অব্যাহত রাখার আশা করছি ইনশাআল্লাহ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.