রামগঞ্জে ইউএনও’র বিদায়, নবাগত ইউএনও’কে বরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তী চাকমার বিদায় ও সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার বরণ উপলক্ষে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

২৮৪ লক্ষ্মপুর-১(রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান কতৃক আয়োজিত ৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগনের উপস্থিতিতে এই বিদায়,বরণ ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

এসময় ইফতার পার্টিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদ হোসেন,রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিক মাহমুদ পিন্টু, সাধারন সম্পাদক আ.ক.ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও এমপির স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল হক ফারুক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ, রামগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক আবু তাহের প্রমুখ।

 এসময় রামগঞ্জ সরকারি-বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.