সারাদেশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অ্যাম্বুলেন্স যেতে দেয়নি আন্দোলনরতরা

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অ্যাম্বুলেন্স যেতে দেয়নি আন্দোলনরতরা

এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন। আন্দোলনের এক পর্যায়ে আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্সটি প্রধান প্রচেষ্টার কার্যালয়ে প্রবেশ করতে যেতে চাইলে আন্দোলনকারীরা প্রবেশে বাধা দেয়। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা প্রধান ফটকের সামনে শুয়ে বসে আন্দোলন করছেন। অ্যাম্বুলেন্সটি আসলেও আহতদের অবস্থানের কারণে গাড়িটি ভেতরে যেতে পারেনি। অ্যাম্বুলেন্সটি মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য এসেছিল। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে:
আরও পড়ুন
কমলনগরে নেশাদ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

কমলনগরে নেশাদ্রব্য খাইয়ে একই পরিবারের ১২ জনকে অচেতন

লক্ষ্মীপুরের কমলনগরে খাবারের সঙ্গে চেতনানাশক (নেশাদ্রব্য) খাইয়ে একই বাড়ির তিন পরিবারের ৪ শিশু ও নারী-পুরুষসহ অন্তত ১২ জনকে অচেতন করার খবর পাওয়া গেছে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ৯ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহান মির্দার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন- মো. শাহজাহান মির্দা (৭০), নুর ভানু (৬৫), পান্না আক্তার (২৭), আকলিমা বেগম (২০), আরমান হোসেন (১০), ইমরান হোসেন (৪), নুসরাত (৪), মরিয়ম (৪), পলি আক্তার (১৬), পিংকি বেগম:
আরও পড়ুন
৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

৪০ দিনের ছুটিতে ইবি, ভোগান্তি নিরসন চান ভিন্ন ধর্মাবলম্বীরা

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি: পবিত্র রমজান মাসসহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে প্রায় ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতি বছর রমজানের ছুটি আসলে আবাসিক হলের খাবার নিয়ে ভোগান্তিতে পড়েন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাই এই ভোগান্তি থেকে নিরসনের দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা জানান, সব ধর্মের মানুষের জন্যই বিশ্ববিদ্যালয় উন্মুক্ত। রমজান মাসে হলগুলোতে রান্না করা হয় না। ক্যাম্পাসের বাইরেও খাবার পাওয়া কষ্ট হয়ে যায়। মাঝেমধ্যে গরুর মাংসের উপকরণ মুরগি, মাছ বা অন্য তরকারিতেও ব্যবহার করা হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সংবেদনশীল বিষয় । আল ফিকহ্ এন্ড:
আরও পড়ুন
চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোটের অভিযান, আটক ৫

চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোটের অভিযান, আটক ৫

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ২০০০ মিটার অবৈধ   কোনাজাল, ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি জাটকা ইলিশ  এবংএকটি ট্রলার   জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।এসময় ৫ জেলেকে আটক করা হয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। জানা গেছে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট চালিয়ে চরভদ্রাসন পদ্মা নদী থেকে মাছ আহরণের   অবৈধ কোনাজাল আনুমানিক২০০০ মিটার,অবৈধ কারেন্ট জাল আনুমানিক ৫০০ মিটার,১০ কেজি জাটকা ইলিশ এবং একটি ট্রালার জব্দ করা হয়। এ সময়  অবৈধ কারেন্ট জাল এবং কোনাজাল  ব্যবহারকৃত:
আরও পড়ুন
আদালতের নির্দেশে নবীনগরে গৃহবধূর লাশ উত্তোলন, তদন্তে পিবিআই

আদালতের নির্দেশে নবীনগরে গৃহবধূর লাশ উত্তোলন, তদন্তে পিবিআই

মইনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর এক ঘটনার চার মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের ১৮ অক্টোবর নবীনগরের বাঘাউড়া গ্রামে সাথী আক্তারের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার দিন স্বামীর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে এবং স্বাভাবিকভাবে তাকে দাফন করা হয়। তবে দাফনের পর সাথীর পরিবারের মনে সন্দেহ সৃষ্টি হয়। তারা ধারণা করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। পরবর্তীতে সাথীর পরিবার পুলিশকে বিষয়টি জানায় এবং অভিযোগ করে যে তাকে হত্যা করা:
আরও পড়ুন
রায়পুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রায়পুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানের সভাপতিত্বে পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ, এবং মাদক দমন নিয়ে আলোচনা হয়। এছাড়া রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। স্থানীয় জনগণের কল্যাণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
দেশে নগ্ন দলীয়করণ করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা- খায়ের

দেশে নগ্ন দলীয়করণ করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা- খায়ের

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দেশের প্রতিটি সেক্টরকে নগ্ন দলীয়করণের মাধ্যমে দেশ ধ্বংসের পথে ঠেলে দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা করা হয়েছিলো। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে রায়পুর মহিলা কলেজে পিঠা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে দেশীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন হিসেবে দু’শতাধিক নকশার বাহারি পিঠার উৎসব আয়োজন করা হয়। এসময় তিনি হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে আরও বলেন, "জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত একটি:
আরও পড়ুন
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগঞ্জে প্রশাসনের মতবিনিময়

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগঞ্জে প্রশাসনের মতবিনিময়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল নিন্মমানের খাদ্যদ্রব্য বিক্রয় না করার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার কল্পে প্রশাসনের সাথে রামগঞ্জ বাজার ও সোনাপুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম রবিন শীষ। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোমান:
আরও পড়ুন
পুরোহিত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

পুরোহিত প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: ভোলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়, ধর্মীয় ও আর্থ-সামাজিক পেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পুরোহিত প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং অফিসার শ্রী জয়ন্ত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার জানাব মোঃশরিফুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পূজা উৎযাপনের কমিটির সভাপতি বাবু শিবু কর্মকার। অনুষ্ঠানে ৯ দিনের প্রশিক্ষন শেষে জেলার ৮টি উপজেলার বিভিন্ন মন্দির থেকে আগত ২৫ জন পুরোহিত কে সনদ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এভাবে পুরোহিতদের দক্ষতা বৃদ্ধি:
আরও পড়ুন
নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।এতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায়  উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এমওইউর মাধ্যমে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্টের একটি পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠবে যা উভয় প্রতিষ্ঠানকে এগিয়ে যেতে সহায়তা করবে। একই সঙ্গে গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবি এবং ইবনে সিনা ট্রাস্ট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.