রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রামগঞ্জে প্রশাসনের মতবিনিময়

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল নিন্মমানের খাদ্যদ্রব্য বিক্রয় না করার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার কল্পে প্রশাসনের সাথে রামগঞ্জ বাজার ও সোনাপুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এস এম রবিন শীষ। পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রোমান হোসেন পাটোয়ারী, সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাষ্টার আবুল হোসেন সহ শতাধিক ব্যবসায়ীবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.